উদ্দীপকে প্রশ্ন (?) চিহ্নিত স্থানটি সরকারের যে বিভাগের নির্দেশ করে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানটি সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে। সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন সম্মূহ কে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে, অপরাধের দন্ডবিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অভিহিত করা হয়। এটি সরকারের তিনটি বিভাগের মতে গুরুত্বপূর্ণ একটি বিভাগ। নাগরিকের স্বাধীনতা ও অধিকার কে অক্ষুন্ন রাখার জন্য বিচার বিভাগ বিচার কার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ে আদালতের সমন্বয়ে গঠিত সরকারের বিচার বিভাগ। বিচার বিভাগের দক্ষতা ওপরই নির্ভর করে শাসন ব্যবস্থার উৎকর্যতা। উদ্দীপকে '?' চিহ্নিত স্থান সম্পর্কে বলা হয়েছে, এটি বিচার সংক্রান্ত কাজ করে, আইনের ব্যাখ্যা প্রদান করে এবং শাসন বিভাগকে পরামর্শ দেয়। এসব কাজের মাধ্যমে সরকারের বিচার বিভাগের চিত্র স্পষ্ট ভাবে ফুটে উঠে। কারণ বিচার বিভাগ বিচার কাজের সাথে সাথে আইনের ব্যাখ্যাদান এবং শাসন বিভাগকে পরামর্শ দিতে থাকে। সুতরাং বলা যায় উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানটি সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্ন (?) চিহ্নিত স্থানটি সরকারের যে বিভাগের নির্দেশ করে …
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর