উদ্দীপকে উল্লিখিত সরকার ব্যবস্থার মধ্যে কোনটিকে তুমি অধিকতর জনকল্যাণকর বলে মনে করো? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'ক' সরকার ব্যবস্থাটি সংসদীয় সরকার ব্যবস্থা ও 'খ' সরকার ব্যবস্থাটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এই দুটি সরকার ব্যবস্থার মধ্যে আমি সংসদীয় সরকার ব্যবস্থাকে অধিকতর জনকল্যাণকর বলে মনে করি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারের দুটি ভিন্ন রূপ হলো সংসদীয় সরকার ব্যবস্থা ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এ দুটি অবস্থাকে একে অপরের বিপরীত রূপ বলে মনে করা হয়। এ দুটি শাসনব্যবস্থার ঘুমের পাশাপাশি দোষত্রুটি বিদ্যমান। তবে উভয়ের মধ্যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা উত্তম। কারণ, মন্ত্রীপরিষদ শাসিত সরকারে মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজকর্মের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে বলে মন্ত্রী পরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোন সুযোগ থাকে না। এ সরকার ব্যবস্থায় অন্যতম প্রধান গুণ হলো এর নমনীয়তা। এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে সংহতি রেখে প্রশাসন বা সরকারের প্রয়োজন মাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। আইনসভার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে স্বচ্ছতা বজায় থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার অধিকতর জনকল্যাণমুখী ও জনপ্রিয় শাসন ব্যবস্থা। অপরদিকে রাষ্ট্রপতি চাচাতো সরকার ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীনভাবে কাজ করার উবের মতে সুষ্ঠু সহযোগিতা গড়ে ওঠে না। সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকায় তা নিয়ন্ত্রণ করার শক্তি আইনসভায় থাকে না। রাষ্ট্রপতি জনপ্রতিনিধিত্বের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকেন না বললে স্বচ্ছতা থাকে না। এসব কারণে বলা যায়, সংসদীয় সরকার রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষা বেশি জনকল্যাণকামী।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকার ব্যবস্থার মধ্যে কোনটিকে তুমি অধিকতর জনকল্যা…
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর