উদ্দীপকে X এর রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে X রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। বর্তমান বিশ্বের সবচেয়ে কল্যাণকামী হিসেবে স্বীকৃত এবং জনপ্রিয় শাসনব্যবস্থা হলো গণতন্ত্র। গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হলো একটি সংখ্যাগরিষ্ঠ শাসন ব্যবস্থা। এখানে গণতন্ত্রের সার্বভৌমত্ব স্বীকৃত। ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় শাসকগণ তাদের কৃতকর্মের জন্য জনগণের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়িত্বশীল থাকেন। গণতন্ত্রের বহু রাজনৈতিক দলের উপস্থিতি থাকে। এছাড়া গণতন্ত্রে আইনের শাসন ও সংবিধানের প্রধান ও নিশ্চিত করা হয়। নাগরিক অধিকার সংরক্ষণের জন্য এই দুটি প্রত্যয় খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। উদ্দীপকে X এর রাসে একাধিক রাজনৈতিক দল বিদ্যমান। সরকারের অন্যান্য বিভাগের উপর আইন বিভাগের নিয়ন্ত্রণ রয়েছে। এছাড়া এ সরকার তার কাজের জন্য জনগণের নিকট জবাব দিহি করে। X- এর এর বক্তব্যে মূলত গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য ফুটে ওঠে। কেননা গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা যেখানে একাধিক রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। আবার গণতন্ত্র সরকার ব্যবস্থায় আইন বিভাগ শাসন বিভাগের ওপর নানাভাবে নিয়ন্ত্রন আরোপ করে শাসন বিভাগের কাজকে সুসংহত করে। সুতরাং বলা যায়, X এর রাষ্ট্রের সরকার ব্যবস্থা হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে X এর রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর