উদ্দীপকে বর্ণিত আসমার আচরণ কোন শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আসমার আচরণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। যে শাসনব্যবস্থার জনগন সরকারি অংশগ্রহণের সুযোগ পায় তাই গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসনব্যবস্থা হল গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকার ব্যবস্থায় এটি সর্বজনবিদিত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থা জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগণই হলো সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায়, যেটি জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়। উদ্দীপকে আসমা তার সহকর্মীদের সহযোগিতা ও পরামর্শে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি তার সকল কাজে প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের নিকট জবাবদিহিতা করেন। ফলে তার প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। আর আসমা এরূপ আমাদের সামনে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে উপস্থাপন করছে । সুতরাং বলা যায় আসমা এর আচরণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আসমার আচরণ কোন শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর