শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সরকার ব্যবস্থার কোন বিষয়কে ইঙ্গিত করে? তোমার পাঠকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সরকারব্যবস্থার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। সরকারের যাবতীয় কার্যাবলীকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যাস্ত করার নীতিকে স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকার প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্তি হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু। উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রবিজ্ঞানী মেডিসন বলেন আইন, শাসন ও বিচারসংক্রান্ত কার্য ও ক্ষমতা একই হাতে কেন্দ্রভূত হলে স্বৈরাচার সৃষ্টি হবে। তার মতে, আইন বিভাগ আইন তৈরি করবে, শাসন বিভাগ তার বাস্তবায়ন করবে এবং বিচারবিভাগ প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি দেবে এবং নিরপরাধীকে মুক্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। মেডিসনের এরূপ বক্তব্য বিশ্লেষণ করলে সরকার ব্যবস্থার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির স্বরূপ প্রকাশ পায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সরকার ব্যবস্থার কোন বিষয়কে ইঙ্গিত করে? তোমার পাঠকের আলোকে…

উদ্দীপক

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী মেডিসন বলেন, "আইন শাসন ও বিচার সংক্রান্ত কার্য ও ক্ষমতা একই হাতে কেন্দ্রীভুত হলে স্বৈরাচার সৃষ্টি হবে"। তার মতে, বিভাগ আইন তৈরি করবে, শাসন বিভাগ তার বাস্তবায়ন করবে এবং বিচারবিভাগ প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি দেবে আর নিরপরাধিকে মুক্তি দিয়ে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে।

Barisal · 2023

উত্তর

রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা ও বিধি-বিধান রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তাই সরকার।

উত্তর

যেসব নিয়ামক দ্বারা স্বাধীনতা রক্ষিত হয় সেসব নিয়ামককেই স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়। আর এই নিয়ামক সমূহ তথা উপায় সমূহের অন্তর্ভুক্ত হলো -আইন, গণতন্ত্র, আইনের অনুশাসন, ন্যায় বিচার, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, দায়িত্বশীল সরকার, শিক্ষিত জনগণ, মৌলিক অধিকার প্রভৃতি। উল্লেখিত উপায় সমূহ স্বাধীনতাকে সুরক্ষিত ও সুসংগত করার অন্যতম পন্থা হিসেবে বিবেচিত হওয়ায় এগুলোকে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়।

উত্তর

উদ্দীপকে সরকারব্যবস্থার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। সরকারের যাবতীয় কার্যাবলীকে প্রধানত আইন, শাসন ও বিচার বিভাগের হাতে পৃথক পৃথকভাবে ন্যাস্ত করার নীতিকে স্বতন্ত্রীকরণ নীতি বলা হয়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী সরকার প্রত্যেকটি বিভাগ অন্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্তি হয়ে স্বাধীনভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্টেস্কু। উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রবিজ্ঞানী মেডিসন বলেন আইন, শাসন ও বিচারসংক্রান্ত কার্য ও ক্ষমতা একই হাতে কেন্দ্রভূত হলে স্বৈরাচার সৃষ্টি হবে। তার মতে, আইন বিভাগ আইন তৈরি করবে, শাসন বিভাগ তার বাস্তবায়ন করবে এবং বিচারবিভাগ প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি দেবে এবং নিরপরাধীকে মুক্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। মেডিসনের এরূপ বক্তব্য বিশ্লেষণ করলে সরকার ব্যবস্থার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির স্বরূপ প্রকাশ পায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে সরকার ব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উল্লেখিত বিষয় তথা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সরকারের স্বেচ্ছাচারিতা রোধ ও ব্যক্তি স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। আমি এ বক্তব্যর সাথে একমত পোষণ করছি। সরকার ব্যবস্থায় বহুল আলোচিত একটি বিষয় হলো ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতি। সরকারের প্রত্যেকটি বিভাগ নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন থেকে তাদের কার্য সম্পাদন করবে। এ ব্যাপারে এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। এরূপ নীতি নাগরিকের অধিকার রক্ষা ও ব্যক্তি স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। ব্যক্তি স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখছে সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। আবার যদি বিচার সংক্রান্ত ক্ষমতা ও আইন সংক্রান্ত ক্ষমতা একটি ব্যক্তি বা ব্যক্তিবর্গের হাতে কেন্দ্রীভূত থাকে তাহলে ও ব্যক্তির স্বাধীনতা ক্ষুন্ন হতে বাধ্য। সুতরাং এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় সরকারের স্বেচ্ছাচারিতা রোধ বৃষ্টির স্বাধীনতা রক্ষায় ক্ষমতাস্বতন্ত্রীকরণ নীতির ভূমিকা অপরিহার্য।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।