উদ্দীপকে বর্ণিত রাতুলের রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে পারভেজের রাষ্ট্রের সরকার ব্যবস্থার পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাতুলের রাষ্ট্রের সংসদীয় সরকার ব্যবস্থা এবং পারভেজের রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা অন্যটি হল সংসদীয় পদ্ধতির সরকার। দুটি সরকারি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। তবে এদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সংসদীয় সরকারের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান পৃথক ব্যক্তি হলেও রাষ্ট্রপতি শাসিত সরকারের যিনি রাষ্ট্রপ্রধান আবার তিনিই সরকারপ্রধান। সংসদীয় সরকার ব্যবস্থার রাষ্ট্রপ্রধান নামমাত্র শাসক, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানের প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য নয়। তারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ও তার আজ্ঞাবহ। কিন্তু সংসদীয় সরকারের মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য নয়। তারা আইনসভার নিকট দায়বদ্ধ থাকলেও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিবর্গ আইনসভার সদস্য নয় বরং রাষ্ট্রপতির নিকট দায় থাকেন। সংসদীয় সরকারের অনাস্থা জ্ঞাপন করে যে কোন মুহূর্তে আইন সবার মন্ত্রী পরিষদ কে পদযুক্ত করতে পারে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার থাহিত্য নির্ভর করে রাষ্ট্রপতির ওপর। সংসদীয় সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর না হলেও রাষ্ট্রপতি শাসিতব্যবস্থায় তা কার্যকর হতে দেখা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রাতুলের রাষ্ট্রের সরকার ব্যবস্থার সাথে পারভেজের রাষ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর