রাতুল ও পারভেজের রাষ্ট্র সরকার ব্যবস্থার মধ্যে তুমি কোনটিকে উত্তম বলে মনে করো? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে রাতুলের রাষ্ট্রের সংসদীয় সরকার এবং পারভেজের রাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। এ দুটি সরকার ব্যবস্থার মধ্যে আমি সংসদীয় সরকার ব্যবস্থাকে উত্তম বলে মনে করি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দুটি গুরুত্বপূর্ণ রূপ হলো যথাক্রমে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। এ দুটি শাসন ব্যবস্থাকে একে অপরের বিপরীত রূপ বলে মনে করা হয়। এ দুটি শাসন ব্যবস্থায় বেশ কিছু দোষ-ত্রুটি রয়েছে। তবে উভয়ের সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা উত্তম। মন্ত্রীপরিষদ শাসিত সরকারের মন্ত্রী পরিষদ আর যাবতীয় কাজকর্মের জন্য আইনসভার নিকট দায়িত্ব থাকে বলে মন্ত্রী পরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোন সুযোগ থাকে না। এ সরকার ব্যবস্থার অন্যতম প্রধান গুণ হলো এর নমনীয়তা। এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে সংহতি দেখে বা সরকারের প্রয়োজনমাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার অধিকতর জনকল্যাণমুখী ও জনপ্রিয় শাসন ব্যবস্থা। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীনভাবে কাজ করায় উভয়ের মধ্যে সুষ্ঠু সহযোগিতা গড়ে ওঠে না। রাষ্ট্রপতি তার কার্যকালে অনিয়ন্ত্রিত ও একচ্ছএ ক্ষমতা প্রয়োগের সুযোগ পান যা গণতন্ত্রের পক্ষে বিপদজনক। রাষ্ট্রপতি জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকে না বলে স্বচ্ছতা ও থাকেনা। সুতরাং উপরিউক্ত আলোচনায় জানা যায়, সর্বাধিক জনকল্যাণ এবং দায়িত্বশীলতার বিষয়টি বিবেচনায় নিলে পারভেজের দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষায় রাতুলের দেশের সংসদে সরকার ব্যবস্থা বেশি উত্তম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রাতুল ও পারভেজের রাষ্ট্র সরকার ব্যবস্থার মধ্যে তুমি কোনটিকে উত্তম ব…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর