উদ্দীপকে উল্লিখিত সরকার ব্যবস্থার সমূহের মধ্যে কোনটিকে তুমি অধিকতর জনকল্যাণকর বলে মনে করো? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'ক' সরকার ব্যবস্থাটির সংসদীয় সরকার ব্যবস্থা ও 'খ' সরকারব্যবস্থাটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা। এ দুটি সরকার ব্যবস্থার মধ্যে আমি সংসদীয় সরকার ব্যবস্থাকে অধিকতর জনকল্যাণকর বলে মনে করি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারি দুটি ভিন্ন রূপ হলো সংসদীয় সরকার ব্যবস্থা ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এ দুটি শাসনব্যবস্থাকে একে অপরের বিপরীত রূপ বলে মনে করা হয়। এ দুটি শাসনব্যবস্থার গুণের পাশাপাশি দোষত্রুটি বিদ্যমান। তবে উভয়ের মধ্যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ সচেতন সরকারব্যবস্থা উত্তম। কারণ, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজ কর্মের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ থাকে বলে মধ্যে মন্ত্রিপরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোনো সুযোগ থাকে না। এ সরকার ব্যবস্থার অন্যতম প্রধান গুণ হলো এর নমনীয়তা।এখানে পরিবর্তিত পদ্ধতির সাথে সঙ্গতি রেখে প্রশাসন বা সরকারের প্রয়োজনমাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। আইনসভার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে স্বচ্ছতা বজায় থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার অধিকতর জনকল্যাণমুখী ও জনপ্রিয় শাসনব্যবস্থা। অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীনভাবে কাজ করার উভয়ের মধ্যে সুষ্ঠ সহযোগিতা গড়ে ওঠে না। সকল ক্ষমতার রাষ্ট্রপতির হাতে থাকায় তার নিয়ন্ত্রণ করার শক্তি আইনসভার থাকে না। রাষ্ট্রপতি তার কার্যকালে অনিয়ন্ত্রিত ও একচ্ছএ ক্ষমতা প্রয়োগের সুযোগ পান, যা গণতন্ত্রের পক্ষে বিপদজনক। রাষ্ট্রপতি জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না বলে স্বচ্ছতা ও থাকে না। এসব কারণে বলা যায়, সংসদীয় সরকার রাষ্ট্রপতি শাসিত সরকার অপেক্ষা বেশি জনকল্যাণকামী।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকার ব্যবস্থার সমূহের মধ্যে কোনটিকে তুমি অধিকতর …
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর