A ও B রাষ্ট্রের সরকারব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় এবং B রাষ্ট্রে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে সরকারের দুটি রূপ পরিলক্ষিত হয়। এর একটি হলে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এবং অন্যটি হলো এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের বিষয়টি এই দুই সরকার ব্যবস্থার মধ্যে মূল পার্থক্য নির্দেশ করে। শাসন কার্যের সুবিধার্থে এক ইউনিক সরকার ব্যবস্থার কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় সংস্থা ও আঞ্চলিক সংস্থা সমূহের হাতে অর্পণ করে। তবে স্থানীয় শাসন তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট দায়বদ্ধ থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় সরকারের সাংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় এবং উভয় স্বাধীন ও স্বতন্ত্র থাকে। শাসন ব্যবস্থায় ভিন্ন আইনের দ্বারা অখণ্ড নীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসন কার্যের দৃঢ়তা প্রকাশ পায়। পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রী সরকার ব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি ও আলাদা নিজের কারণে শাসনব্যবস্থা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকার ব্যবস্থা জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে থাকে। অন্যদিকে ক্ষমতার বিভাজন নীতির কারণে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় জাতীয় ঐক্য ও অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতা থাকে। এককেন্দ্রিক সরকার যেহেতু একক সিদ্ধান্তে পরিচালিত হয়, সেহেতু এ সরকারে সিদ্ধান্ত দ্রুত, সময়োপযোগী ও বাস্তবসম্মত হয়। অধিকন্তু এককেন্দ্রিক সরকার কম ব্যয়বহুল ও জরুরি অবস্থায় সহায়ক। অপরদিকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এককেন্দ্রিক সরকার ব্যবস্থার অপেক্ষা অধিক ব্যয়বহুল। উপরিউক্ত আলোচনার মাধ্যমে বলা যায় ক্ষমতা বন্টনের ভিত্তিতে পৃথক হওয়া যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের মূল পার্থক্য তাই কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
A ও B রাষ্ট্রের সরকারব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর