চিত্রের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ করে? তোমার পাঠ্য পুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানটি সরকারের বিচারবিভাগকে নির্দেশ করে। সরকার তিনটি বিভাগের সমন্বয়ে গঠিত। আইন বিভাগ, শাসন বিভাগ, ও বিচার বিভাগ। এটি সরকারের তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে পরিণত হয়। সরকারের যে বিভাগটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইন সমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে অপরাধের দন্ডবিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অবহিত করা হয়। নাগরিকদের স্বাধীনতা ও অধিকারকে অক্ষুন্য রাখার জন্য বিচারবিভাগ বিচার কার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত হয় সরকারের বিচারবিভাগ। বিচার বিভাগ জনগণের অধিকার নিশ্চিত করে। বিচার বিভাগ দক্ষতা ও নিপুণতার ওপর নির্ভর করে শাসনব্যবস্থার উৎকর্ষতা। উদ্দীপকেও দেখা যায়, প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে বা বিচার বিভাগ জনগণের অধিকার নিশ্চিত করে, সংবিধানের ব্যাখ্যা প্রদান করে এবং ন্যায় বিচার করে। তাই বলা যায়, এরূপ ঘটনার স্পষ্টত সরকারের বিচার বিভাগের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কেননা রাষ্ট্রের সংবিধান লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে বিচার বিভাগ। পাশাপাশি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা ও ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আর বিচার বিশ্লেষণের মাধ্যমে দৃষ্টের দমনকল্পে শাস্তি প্রদান করে এবং নিরপরাধীকে মুক্তি দেয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
চিত্রের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগকে নির্দেশ …
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর