শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মি. নাঈম এর দেশে সরকারব্যবস্থার বৈশিষ্ট্য গুলো লেখ।

উত্তর: উদ্দীপকে মি. নাঈমের দেশের সরকারব্যবস্থাটি হলো সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। যে শাসন ব্যবস্থার রাষ্ট্রের সব ক্ষমতামন্ত্রী পরিষদের হাতের ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ তার সব কাজ ও নীতির জন্য আইন পরিষদের কাছে দায়ী থাকে, তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলে। মন্ত্রীপরিষদ শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রীগণ ব্যক্তিগত ও যৌথভাবে আইন পরিষদের কাছে দায়ী থাকে। এরূপ বৈশিষ্ট্যের কারণে একে দায়িত্বশীল সরকার ব্যবস্থা বলা হয়। উদ্দীপকে মি. নাঈমের দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ। এরূপ ঘটনা মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থাকে উপস্থাপন করে। সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনায় প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান মন্ত্রিসভা যতদিন পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবেন ততদিন শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবেন। আইনসভার অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা পদত্যাগ করবেন। মন্ত্রিসভার সদস্যরা আইন সভার সদস্য। মন্ত্রীগণ ব্যক্তিগত বা যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। শাসন বিভাগ বা মন্ত্রিসভার জনগণের প্রতিনিধিসভা ; অর্থাৎ আইনসভার নিকট দায়ী থাকে বিধায় এ সরকারকে দায়িত্বশীল সরকার ব্যবস্থাও বলা হয়ে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মি. নাঈম এর দেশে সরকারব্যবস্থার বৈশিষ্ট্য গুলো লেখ।

উদ্দীপক

মি. নাঈম - এর দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ। অপরদিকে, মি. জনের দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী নয়। তবে তার দেশ জাতীয় সংকটকালে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

Dhaka · 2022

উত্তর

যে ধরনের শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা একটি একক ও অখণ্ড ও সুসংবদ্ধ কেন্দ্রের হাতে ন্যাস্ত থাকে,তাকে এককেন্দ্রিক সরকার বলে।

উত্তর

দায়িত্বশীল সরকার বলতে সাধারণত সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কে বোঝায়। সংসদীয় কিংবা মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। আইন পরিষদের কোন অনাস্থা সূচক প্রস্তাব গৃহীত হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক হয়। এজন্যই সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়।

উত্তর

উদ্দীপকে মি. নাঈমের দেশের সরকারব্যবস্থাটি হলো সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। যে শাসন ব্যবস্থার রাষ্ট্রের সব ক্ষমতামন্ত্রী পরিষদের হাতের ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ তার সব কাজ ও নীতির জন্য আইন পরিষদের কাছে দায়ী থাকে, তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বা সংসদীয় সরকার বলে। মন্ত্রীপরিষদ শাসিত সরকারব্যবস্থায় মন্ত্রীগণ ব্যক্তিগত ও যৌথভাবে আইন পরিষদের কাছে দায়ী থাকে। এরূপ বৈশিষ্ট্যের কারণে একে দায়িত্বশীল সরকার ব্যবস্থা বলা হয়। উদ্দীপকে মি. নাঈমের দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়বদ্ধ। এরূপ ঘটনা মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থাকে উপস্থাপন করে। সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনায় প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান মন্ত্রিসভা যতদিন পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবেন ততদিন শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবেন। আইনসভার অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা পদত্যাগ করবেন। মন্ত্রিসভার সদস্যরা আইন সভার সদস্য। মন্ত্রীগণ ব্যক্তিগত বা যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। শাসন বিভাগ বা মন্ত্রিসভার জনগণের প্রতিনিধিসভা ; অর্থাৎ আইনসভার নিকট দায়ী থাকে বিধায় এ সরকারকে দায়িত্বশীল সরকার ব্যবস্থাও বলা হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মি. নাঈমের দেশে সংসদীয় সরকার ব্যবস্থা এবং মি. জনের দেশের সরকার ব্যবস্থাটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর একটি হলেও সংসদীয় পদ্ধতির সরকার অন্যটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। দুটি সরকারই গণতান্ত্রিক সরকারব্যবস্থা। তবে উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সংসদীয় সরকারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান পৃথক ব্যক্ত হলেও রাষ্ট্রপতি শাসিত সরকারের যিনি রাষ্ট্রপ্রধান আবার তিনিই সরকারপ্রধান। সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান নামমাত্র শাসক, কিন্তু রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানই প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য নন। তারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ও তার অঙ্গবহ। কিন্তু সংসদীয় সরকার মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য। তারা আইনসভার নিকট দায়বদ্ধ থাকলেও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মন্ত্রীবর্গ আইনসভার সদস্য নন বরং রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। সংসদীয় সরকারের অনাস্থা জ্ঞাপন করে যেকোনো মুহূর্তে আইন সবার মন্ত্রী পরিষদকে পদচ্যুত করতে পারে ;কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীসভার স্থায়িত্ব নির্ভর করে রাষ্ট্রপতির একক ইচ্ছার ওপর। রাষ্ট্রপতি শাসিত সরকার তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। আবার জরুরি অবস্থা মোকাবেলার দিক হতে রাষ্ট্রপতি শাসিতব্যবস্থা অধিক উপযোগী। তবে নমনীয়তার দিক বিবেচনায় সংসদীয় সরকার অধিক নমনীয়। সংসদীয় সরকারের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর না হলেও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় তা কার্যকর হতে দেখা যায়। আলোচনার পরিশেষে বলা যায়, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় উভয় জনগণের সরকারব্যবস্থা। কিন্তু সংসদীয় সরকার যেখানে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক বিদ্যমান সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকারের ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির আলোকে এই দুই বিভাগ পরিচালিত হয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।