উদ্দীপকে উল্লিখিত মি. নাইমে সরকার ব্যবস্থার সাথে মি. জনের সরকার ব্যবস্থার তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. নাঈমের দেশে সংসদীয় সরকার ব্যবস্থা এবং মি. জনের দেশের সরকার ব্যবস্থাটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর একটি হলেও সংসদীয় পদ্ধতির সরকার অন্যটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। দুটি সরকারই গণতান্ত্রিক সরকারব্যবস্থা। তবে উভয়ের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সংসদীয় সরকারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান পৃথক ব্যক্ত হলেও রাষ্ট্রপতি শাসিত সরকারের যিনি রাষ্ট্রপ্রধান আবার তিনিই সরকারপ্রধান। সংসদীয় সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান নামমাত্র শাসক, কিন্তু রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানই প্রকৃত শাসক। রাষ্ট্রপতি শাসিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য নন। তারা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত ও তার অঙ্গবহ। কিন্তু সংসদীয় সরকার মন্ত্রিসভার সদস্যরা আইনসভার সদস্য। তারা আইনসভার নিকট দায়বদ্ধ থাকলেও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মন্ত্রীবর্গ আইনসভার সদস্য নন বরং রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। সংসদীয় সরকারের অনাস্থা জ্ঞাপন করে যেকোনো মুহূর্তে আইন সবার মন্ত্রী পরিষদকে পদচ্যুত করতে পারে ;কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রীসভার স্থায়িত্ব নির্ভর করে রাষ্ট্রপতির একক ইচ্ছার ওপর। রাষ্ট্রপতি শাসিত সরকার তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। আবার জরুরি অবস্থা মোকাবেলার দিক হতে রাষ্ট্রপতি শাসিতব্যবস্থা অধিক উপযোগী। তবে নমনীয়তার দিক বিবেচনায় সংসদীয় সরকার অধিক নমনীয়। সংসদীয় সরকারের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর না হলেও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় তা কার্যকর হতে দেখা যায়। আলোচনার পরিশেষে বলা যায়, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় উভয় জনগণের সরকারব্যবস্থা। কিন্তু সংসদীয় সরকার যেখানে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক বিদ্যমান সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকারের ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির আলোকে এই দুই বিভাগ পরিচালিত হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. নাইমে সরকার ব্যবস্থার সাথে মি. জনের সরকার ব্য…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর