ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে 'গ'-এ নির্দেশিত বিভাগটির গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে 'গ' নির্দেশিত বিভাগটি হল সরকারের বিচার বিভাগ। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল বিচার বিভাগ। বিচার বিভাগ সারাদেশে এর নিম্ন আদালত, মধ্যম আদালত এবং উচ্চ আদালত দ্বারা বিচার কার্য পরিচালনা করে। কোথাও নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে মনে হলে বিচার বিভাগ সেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আর আইনের শাসন প্রতিষ্ঠায় এর বিকল্প নেই। আয়নের শাসন বলতে বোঝায়, সকলের জন্য আইনের সমান প্রয়োগ এবং তা দ্বারা ন্যায় বিচার নিশ্চিত করা। উদ্দীপকে সরকারের 'গ' বিভাগ সংবিধানের ব্যাখ্যা প্রদান করে। একটি রাষ্ট্রে এ কাজটি সরকারের বিচার বিভাগ করে থাকে। আর একটি দেশের বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ও একচ্ছএ ভূমিকা পালন করে। কেননা বিচার বিভাগ নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তি স্বাধীনতার রক্ষার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচারবিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, তদন্ত সংক্রান্ত প্রভৃতির মাধ্যমে বিচারবিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানে লিপিবদ্ধ নাগরিক অধিকার হস্তক্ষেপ করে তাহলে তা বিচারবিভাগ প্রতিহত করে নাগরিকের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এরূপ কাজের মাধ্যমে বিচার বিভাগ সুন্দর ও সুষ্ঠু নাগরিক জীবন প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে। উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায়, আইনের অনুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিচার বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে 'গ'-এ নির্দেশিত বি…
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর