'ক' ও 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থার মধ্যে কোনটি তোমার পছন্দ? যুক্তিসহকারে লেখ।
উত্তর: উদ্দীপকের 'ক' রাষ্ট্রের সমাজতান্ত্রিক এবং 'খ' রাষ্ট্রের গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুই সরকার ব্যবস্থার মধ্যে আমি 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থা তথা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পছন্দ করি। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক সরকারকে বেশি পছন্দ করার। কারণ হলো গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার। কেননা গণতন্ত্রের জনগণের অধিকার রক্ষার ওপর অধিক গুরুত্বারোপ করা হয়। গণতন্ত্রের জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শাসন। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে।জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। গণতন্ত্রের প্রত্যেক নাগরিকই রাজনৈতিক দল গঠনে ও নির্বাচন অংশগ্রহণের অধিকার আছে। এজন্যই অধ্যাপক সিলি বলেন, " গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যেখানে সকলেরই অংশগ্রহণের সুযোগ আছে। " গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণের সুযোগ পায়। এতে জনগণের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। গণতন্ত্রের সরকার তাদের কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। গণতন্ত্র আইনের শাসনকে সমুন্নত রাখে। গণতন্ত্রের শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা থাকায় বিপ্লব বা বিদ্রোহ প্রয়োজন হয় না। তাছাড়া গণতন্ত্রে বংশ মর্যাদা বা ধন-সম্পদের জন্য কাউকে বিশেষ মর্যাদা দেওয়া হয় না । এখানে ধনী-দরিদ্র, ছোট বড়, সাধারণ অভিজাত সবাই সমান।সুতরাং বলা যায়, নিঃসন্দেহে গণতন্ত্রের সকল শাসন ব্যবস্থার চেয়ে সর্বোত্তম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' ও 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থার মধ্যে কোনটি তোমার পছন্দ? যুক্তিস…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর