বাটলারের রাষ্ট্রে কোন ধরনের সরকার রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: বাটলারের রাষ্ট্রে একনায়কতান্ত্রিক সরকার রয়েছে। একনায়কতন্ত্র হচ্ছে এমন এক শাসনব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে। এতে একটি মাত্র রাজনৈতিক দল থাকে। এ দলের নেতারাই সরকারপ্রধান। এক নায়কের ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন ও বিচার কাজ সম্পন্ন করা হয়। এক জাতি, এক দেশ, এক নেতা একনায়কতন্ত্রের আদর্শ। এতে মনে করা হয়, সবকিছু রাষ্ট্রের জন্য, এর বাইরে বা বিরুদ্ধে কিছু নয়। উদ্দীপকে বাটলারের রাষ্ট্রে একটিমাত্র রাজনৈতিক দল আছে এবং ওই দলের সদস্যদের মধ্য থেকে প্রার্থী নির্বাচিত হন। বাটলারের এরূপ বর্ণনার সহজেই বোঝা যায়, তার দেশে একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। কারণ এটি এক ধরনের স্বেচ্ছাচারী শাসনব্যবস্থা যেখানে একনায়কের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালিত হয়। এরূপ দেশে একটিমাত্র সরকারি রাজনৈতিক দল থাকে। এ দলের নেতাকর্মীরাই দেশ পরিচালনায় অংশগ্রহণ করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
বাটলারের রাষ্ট্রে কোন ধরনের সরকার রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর