আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অতিব গুরুত্বপূর্ণ। সরকারের তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সারা দেশে এর নিম্ন আদালত, মধ্যম আদালত এবং উচ্চ আদালত দ্বারা বিচারকার্য পরিচালনা করে। কোথাও নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে মনে হলে বিচার বিভাগ সেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আর আইনের শাসন প্রতিষ্ঠায় এর বিকল্প নেই। আইনের শাসন বলতে বোঝায়, সকলের জন্য আইনের সমান প্রয়োগ এবং তার দ্বারা ন্যায়বিচার নিশ্চিত করা। একটি দেশে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ও একচ্ছএ ভূমিকা পালন করে। কেননা, বিচারবিভাগ বর্তমানে স্বাধীনভাবে নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তি স্বাধীনতার রক্ষার অন্যতম রক্ষাকবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচার বিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, তদন্তসংক্রান্ত কাজ প্রভৃতির মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানের লিপিবদ্ধ নাগরিক অধিকারের হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগটা প্রতিহত করে। আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করতে বিচার বিভাগ ও তার স্বাধীনতার কোন বিকল্প নেই।দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে বিচার বিভাগ দেশে আইনের অনুশাসন নিশ্চিত করতে সর্বদাই নিযুক্ত থাকে। সুষ্ঠু সুন্দর নাগরিক জীবন গঠনে আইনের শাসন অপরিহার্য আর বিচার বিভাগই এর নিশ্চয়তা বিধান করে থাকে। পরিশেষে বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা বিশ্লেষণ কর।
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর