জনাব ইকবালের বিভাগের ক্ষমতা হ্রাসের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব ইকবালের বিভাগ হলো সরকারের আইন বিভাগ। নানা কারণে আইন বিভাগের ক্ষমতা হ্রাস পাচ্ছে। সরকারি তিনটি বিভাগের মধ্যে অন্যতম একটি বিভাগ হলো আইন বিভাগ, যার মূলকাজ হলো প্রণয়ন করা। কিন্তু বর্তমান সময়ে মানুষের কাজের প্রকৃতি ও সমাজের সাথে সঙ্গতি রেখে অনেক বেশি আইন প্রণয়ন করতে হয়। যেটা অনেক সময় আইনসভার পক্ষে সম্ভব হয় না। ফলে আইনসভার বাইরের অনেক উৎস হতে আইন তৈরি করা হচ্ছে। আধুনিককালে আইনসভার ক্ষমতার দিন দিন হ্রাস পাচ্ছে ও শাসন বিভাগের ক্ষমতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আধুনিককালে আইনসভার সদস্যদের সদস্যপদ লাভের কোন বিশেষ শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই বলে আইনসভার সদস্যদের বিশেষ জ্ঞানের অভাবে তারা শাসন বিভাগের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যার ফলে আইনসভার ক্ষমতা হ্রাস পায়। আধুনিক কল্যাণরাষ্ট্রের উদ্ভবের ফলে আইনসভার কাজ পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু আইনসভার পক্ষে সকল বিষয়ে আইন প্রণয়ন করা সম্ভব হচ্ছে না। তাই কিছু কিছু আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়সহ অন্যান্য বিষয় শাসন বিভাগের উপর ন্যস্ত করা হয়েছে। তাছাড়া শাসন বিভাগ নীতি নির্ধারণ করে তা বাস্তবায়ন করার ফলে জনগণ আইনসভা হতে শাসন বিভাগের প্রতি অধিক আস্থাশীল হয়ে উঠেছে। আনবিভাগ জরুরি অবস্থায় অনুপযোগী।তাছাড়া দলীয় ব্যবস্থার উদ্ভব ও দলীয় কঠোর শৃঙ্খলার জন্য আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে। বর্তমানে বিভিন্ন চাপসৃষ্টিকারী গোষ্ঠী জনগণের স্বার্থ ও সমস্যা সরকার নিকট পেশ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের বাধ্য করে। এভাবে একদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রাধান্য বৃদ্ধি পায় অন্যদিকে আইনসভার ক্ষমতা হ্রাস পায়। তাছাড়া বিচার বিভাগীয় পর্যালোচনা এবং এর সাথে শাসন বিভাগকে সঠিক নিয়ন্ত্রণের অভাবে আইনসভার ক্ষমতার হ্রাস পাচ্ছে। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমি মনে করি, আইন বিভাগের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব ইকবালের বিভাগের ক্ষমতা হ্রাসের কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর