জনাব আজাদ সরকার যে বিভাগে দায়িত্বরত তার কার্যাবলী আলোচনা কর।
উত্তর: জনাব আজাদ সরকারের যে বিভাগের দায়িত্ব সেই বিভাগটি হচ্ছে শাসন বিভাগ। শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে নানাবিধ কার্য সম্পাদন করে থাকে। শাসন বিভাগ হলো সরকারের সেই অংশ যার উপর রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার দায়িত্ব ন্যস্ত থাকে। শাসন বিভাগের অন্যতম কাজ হলো আইনসভা কর্তৃক প্রণীত আইন অনুযায়ী দেশের শাসনকার্য পরিচালনা করা। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরে শান্ত-শৃঙ্খলা রক্ষা করা শাসন বিভাগের অন্যতম কাজ। এসব কাজের ফলে রাষ্ট্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। বর্তমান বিশ্বে সকল স্বাধীন ও সার্বভৌম পরস্পরের উপর নির্ভরশীল। রাজনৈতিক, বাণিজ্যিক, সামরিক ও সংস্কৃতিক ক্ষেত্রে পরস্পরের উপনির্ভরশীল রাষ্ট্রসমূহের মধ্যে অন্তঃরাষ্ট্র সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়েছে। আর এ আন্তঃসম্পর্ক রাষ্ট্রের উন্নয়নে শাসন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষা, বহিরাক্রমণ প্রতিহত করা, অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শাসন বিভাগের উপর ন্যস্ত। এসব দায়িত্ব সঠিকভাবে পালন করে শাসন বিভাগ রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে। সরকারের সঠিকভাবে পরিচালনার জন্য শাসন বিভাগকে নীতিনির্ধারণসংক্রান্ত কাজ করতে হয়। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য সরকারের শাসন বিভাগ সমৃদ্ধ নীতি নির্ধারণ করে। উদ্দীপকে জনাব আজাদ 'ক' নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তার পরামর্শ গুরুত্বপূর্ণ পদে ব্যক্তিদের নিয়োগ দেন এবং প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে মন্ত্রিসভার সকল কর্মকান্ড পরিচালিত হয়। এ দ্বারা সরকারের শাসন বিভাগকে নির্দেশ করা হয়েছে। কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ মন্ত্রীপরিষদের সকলেই সরকারের শাসন বিভাগের সদস্য। আলোচনার পরিশেষে বলা যায়, রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য শাসন বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব আজাদ সরকার যে বিভাগে দায়িত্বরত তার কার্যাবলী আলোচনা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর