উদ্দীপকে উল্লেখিত বিভাগের সাথে বিচার বিভাগের সম্পর্ক তুলে ধর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শাসন বিভাগের সাথে বিচার বিভাগ ওতপ্রোতভাবে জড়িত। সরকারের তিনটি বিভাগের মধ্যে শাসন বিভাগ একটি। সরকারের যে বিভাগ আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় শাসন কার্য পরিচালনা করে থাকে তাকে শাসন বিভাগ বলে। অর্থাৎ আইন বিভাগ প্রণীত আইন অনুযায়ী সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে বা শাসন করে সে বিভাকে শাসন বিভাগ বলে। বিচারবিভাগ সরকারের তৃতীয় অঙ্গ। সরকারের যে বিভাগ আইন অনুযায়ী বিচারকার্য সম্পাদন করে তাকে বিচারবিভাগ বলে। অর্থাৎ যে বিভাগ আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি দেয় ও নিরপরাধকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার সংরক্ষণ করে তাকে বিচার বিভাগ বলে। যেকোন রাষ্ট্রের শাসনব্যবস্থায় বিচার বিভাগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। একটি দেশের শাসনব্যবস্থার মান জানা যায় বিচারব্যবস্থার দক্ষতার দ্বারা। বিচার বিভাগীয় ঊর্ধ্বতন পদে প্রধান বিচারপতিসহ অন্য বিচারকদের নিয়োগ দেন রাষ্ট্রপতি বা শাসনবিভাগের কাজ । এছাড়া দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দন্ড মওকুফ কিংবা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির আছে। আবার আইন বিভাগ বা শাসন বিভাগ প্রণীত কোন আইন যা বিধিমালা যদি এমন হয় যা সংবিধান বিরোধী, তাহলে সেই আইন বাতিলের ক্ষমতা বিচার বিভাগের হাতে রয়েছে। এছাড়াও বিচার বিভাগের হাতে শাসন সংক্রান্ত কিছু ক্ষমতাও আছে। যেমন - নাবালকের সম্পত্তির অভিভাবক নিয়োগ দিতে পারে,আইন ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান, বিদেশি নাগরিকের নাগরিকত্ব দান ইত্যাদি কাজ করে থাকে। আইনের বিতর্কিত বা জটিল বিষয়ে অথবা সাংবিধানিক কোনো প্রশ্নে আইন বিভাগ বা শাসন বিভাগ কোন পরামর্শ চাইলে বিচারবিভাগ পরামর্শ দিয়ে সহায়তা করে। অতএব বলা যায়, বিচার বিভাগ ও শাসন বিভাগ একে অপরের পরিপূরক। সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাই উভয়ের উপস্থিতি অপরিহার্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিভাগের সাথে বিচার বিভাগের সম্পর্ক তুলে ধর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর