উদ্দীপকের আলোকে, 'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থার সাথে 'খ' রাষ্ট্রের শাসন ব্যবস্থার তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থাটি হচ্ছে এককেন্দ্রিক সরকার এবং 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থাটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা নিম্নরূপ। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের একক, অখন্ড ও সুসংবদ্ধ শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে। এ শাসন ব্যবস্থায় কেন্দ্রেই সব রকমের ক্ষমতার উৎস। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থাএমন সরকারব্যবস্থা যা কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। শাসনকার্যের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় সংস্থা ও আঞ্চলিক সংস্থাসমূহের কাজে অর্পণ করে। তবে স্থানীয় শাসকগণ তাদের কাজের জন্য কেন্দ্র নিকট দায়বদ্ধ থাকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিকভাবে কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় এবং উভয় স্বাধীন ও স্বতন্ত্র থাকে। যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা অভিন্ন আইনের দ্বারা অখন্ডনীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসনকার্যের দৃঢ়তা প্রকাশ পায়।পক্ষান্তরে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতার ভাগাভাগি আলাদা নীতির কারণে শাসন ব্যবস্থার দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে থাকে। অন্যদিকে, ক্ষমতার বিভাজন নীতির কারণে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় জাতীয় ঐক্য ও অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতা থাকে। এককেন্দ্রিক সরকার যেহেতু একক সিদ্ধান্তে পরিচালিত হয়,সেহেতু এ সরকার সিদ্ধান্ত দ্রুত, সময়োপযোগী ও বাস্তবসম্মত হয়। অতিক্রন্ত এককেন্দ্রিক সরকার কম ব্যয়বহুল ও জরুরী অবস্থায় সহায়ক।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে, 'ক' রাষ্ট্রের শাসন ব্যবস্থার সাথে 'খ' রাষ্ট্রের শা…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর