শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগের প্রতি নির্দেশনা করা হয়েছে? উক্ত বিভাগের কার্যাবলী উল্লেখ কর।

উত্তর: উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে সরকারের আইন বিভাগের প্রতি নির্দেশনা করা হয়েছে । আইন বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এটি রাষ্ট্রের জনসাধারণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। এটি সরকারের নীতি নির্ধারক যন্ত্র ও রাষ্ট্রের প্রয়োজনীয় আইন সরবরাহকারী সংস্থা। আইন বিভাগের আইন প্রণয়নের উপর সরকারের অন্যান্য বিভাগের কার্যাবলী নির্ভরশীল। আইনবিভাগ যদি আইন প্রণয়ন না করে তবে অন্যান্য দুটি বিভাগের তেমন কিছু করণীয় থাকে না। উল্লেখিত তথ্যগুলো হল, সংবিধান প্রণয়ন ও সংশোধন, জনমত গঠন, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ - এগুলো স্পষ্টভাবে সরকারের আইন বিভাগকে নির্দেশ করে। আইনসভার প্রধান কাজ হল আইন প্রণয়ন ও পুরাতন আইন সংশোধন করা। আইনসভার দেশের সংবিধান প্রণয়ন সংশোধন করে থাকে। আইনসভার জনমত গঠনে অন্যতম বাহক। আইন সভার সংসদীয় সরকার ব্যবস্থার নিয়ম তান্ত্রিকভাবে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। আইনসভা বাজেট নিয়ন্ত্রণ, রাষ্ট্রপ্রধান নির্বাচন ও অপসারণ প্রভৃতির মাধ্যমেও শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। কোন কোন রাষ্ট্রের আইনসভা বিচার সংক্রান্ত কার্যাবলী ও সম্পাদন করে। এছাড়াও আইনসভার দেশের নির্বাচন সংক্রান্ত কার্যাবলী, বিভিন্ন বিষয়ের অনুসন্ধান কার্যাবলী পরিচালনা করে। প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে আইনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বোপরি আইনসভা রাষ্ট্রীয় কোষাগারের অভিভাবকের দায়িত্ব পালন করে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগের প্রতি নির্দেশনা…

Jessore · 2022

উত্তর

বাংলাদেশের আইনসভা এককক্ষবিশিষ্ট।

উত্তর

জাতি ও জাতীয়তার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, জাতি জাতীয়তা থেকে পৃথক। তারা বলেন, " জাতীয়তা হলো সে জনসমষ্টি যারা একই ধর্ম, ভাষা, বংশ, আদর্শ, আশা আকাঙ্ক্ষার বন্ধনে আবদ্ধ। কিন্তু জাতি হচ্ছে সে জাতীয়তা রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারা সংঘটিত এবং যা স্বাধীনতা লাভ করেছে অথবা স্বাধীনতা লাভে আগ্রহী। " সুতরাং জাতিতে রাজনৈতিক সংগঠন বর্তমান থাকে,কিন্তু জাতীয়তার রাজনৈতিক সংগঠন অনুপস্থিত।জাতি হয় স্বাধীনতার সার্বভৌম, না হয় স্বাধীনতা সংগ্রামের লিপ্ত, কিন্তু জাতীয়তা এখনও সুসংগঠিত হয়নি। তার স্বাধীন নাও হতে পারে অথবা স্বাধীনতাকামী নাও হতে পারে।

উত্তর

উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে সরকারের আইন বিভাগের প্রতি নির্দেশনা করা হয়েছে । আইন বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এটি রাষ্ট্রের জনসাধারণের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। এটি সরকারের নীতি নির্ধারক যন্ত্র ও রাষ্ট্রের প্রয়োজনীয় আইন সরবরাহকারী সংস্থা। আইন বিভাগের আইন প্রণয়নের উপর সরকারের অন্যান্য বিভাগের কার্যাবলী নির্ভরশীল। আইনবিভাগ যদি আইন প্রণয়ন না করে তবে অন্যান্য দুটি বিভাগের তেমন কিছু করণীয় থাকে না। উল্লেখিত তথ্যগুলো হল, সংবিধান প্রণয়ন ও সংশোধন, জনমত গঠন, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ - এগুলো স্পষ্টভাবে সরকারের আইন বিভাগকে নির্দেশ করে। আইনসভার প্রধান কাজ হল আইন প্রণয়ন ও পুরাতন আইন সংশোধন করা। আইনসভার দেশের সংবিধান প্রণয়ন সংশোধন করে থাকে। আইনসভার জনমত গঠনে অন্যতম বাহক। আইন সভার সংসদীয় সরকার ব্যবস্থার নিয়ম তান্ত্রিকভাবে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। আইনসভা বাজেট নিয়ন্ত্রণ, রাষ্ট্রপ্রধান নির্বাচন ও অপসারণ প্রভৃতির মাধ্যমেও শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। কোন কোন রাষ্ট্রের আইনসভা বিচার সংক্রান্ত কার্যাবলী ও সম্পাদন করে। এছাড়াও আইনসভার দেশের নির্বাচন সংক্রান্ত কার্যাবলী, বিভিন্ন বিষয়ের অনুসন্ধান কার্যাবলী পরিচালনা করে। প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে আইনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বোপরি আইনসভা রাষ্ট্রীয় কোষাগারের অভিভাবকের দায়িত্ব পালন করে থাকে।

উত্তর

গণতান্ত্রিক রাষ্ট্রে উক্ত বিভাগ তথা আইন বিভাগের গুরুত্ব অপরিসীম। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বর্তমান বিশ্বের বহুল প্রচলিত এবং জনপ্রিয় শাসনব্যবস্থা। এরূপ সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত হয়। জনমত দ্বারা গঠিত এ সরকার ব্যবস্থায় প্রতিটি বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে আইনসভা অনন্য। কেননা সরকারের আইনসভা হলো জনগণের প্রতিনিধি সভা। তাই সরকারের অন্যান্য বিভাগসমূহের থেকে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় এ বিভাগের গুরুত্ব অত্যাধিক। বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে তবে এ ভূমিকা কে যৌক্তিক করে তোলে। আইন সভার শাসন পরিচালনায় নীতি নির্ধারণের ভূমিকা পালন করে। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক। আইনসভার সম্মতি ব্যতীত কোন কর ধার্য করা বা ব্যয় বরাদ্দ করা হয় না। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসভা বিভিন্ন কমিটির মাধ্যমে শাসন সংক্রান্ত কাজ নিয়ন্ত্রণ করে থাকে। যেমন -অসদাচরণের অভিযোগে এটি যেকোনো সংসদের সদস্য পদ বাতিল করতে পারে। সংসদীয় সরকার পদ্ধতির শাসন বিভাগ, মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে আইনসভা নিকট দায়ী থাকে। নির্বাচন সংক্রান্ত জনমত গঠনেও আইনসভার গুরুত্ব অনেক। এছাড়াও একটি দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রয়োজনের প্রতিফলন ঘটে আইনসভার মাধ্যমে। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই আইন বিভাগ গঠিত হয়। বস্তুত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন বিভাগের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আলোচনার পরিশেষে বলা যায়, আপাদদৃষ্টিতে আইন প্রণয়ন করা আইনসভার মূল কাজ হলেও আইনসভা একটি দেশের রাষ্ট্র পরিচালনায় নানা রকম গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। অর্থাৎ আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।