গণতান্ত্রিক রাষ্ট্রে উক্ত বিভাগের গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: গণতান্ত্রিক রাষ্ট্রে উক্ত বিভাগ তথা আইন বিভাগের গুরুত্ব অপরিসীম। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বর্তমান বিশ্বের বহুল প্রচলিত এবং জনপ্রিয় শাসনব্যবস্থা। এরূপ সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত হয়। জনমত দ্বারা গঠিত এ সরকার ব্যবস্থায় প্রতিটি বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে আইনসভা অনন্য। কেননা সরকারের আইনসভা হলো জনগণের প্রতিনিধি সভা। তাই সরকারের অন্যান্য বিভাগসমূহের থেকে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় এ বিভাগের গুরুত্ব অত্যাধিক। বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে তবে এ ভূমিকা কে যৌক্তিক করে তোলে। আইন সভার শাসন পরিচালনায় নীতি নির্ধারণের ভূমিকা পালন করে। গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভার জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক। আইনসভার সম্মতি ব্যতীত কোন কর ধার্য করা বা ব্যয় বরাদ্দ করা হয় না। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসভা বিভিন্ন কমিটির মাধ্যমে শাসন সংক্রান্ত কাজ নিয়ন্ত্রণ করে থাকে। যেমন -অসদাচরণের অভিযোগে এটি যেকোনো সংসদের সদস্য পদ বাতিল করতে পারে। সংসদীয় সরকার পদ্ধতির শাসন বিভাগ, মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে আইনসভা নিকট দায়ী থাকে। নির্বাচন সংক্রান্ত জনমত গঠনেও আইনসভার গুরুত্ব অনেক। এছাড়াও একটি দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রয়োজনের প্রতিফলন ঘটে আইনসভার মাধ্যমে। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই আইন বিভাগ গঠিত হয়। বস্তুত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন বিভাগের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। আলোচনার পরিশেষে বলা যায়, আপাদদৃষ্টিতে আইন প্রণয়ন করা আইনসভার মূল কাজ হলেও আইনসভা একটি দেশের রাষ্ট্র পরিচালনায় নানা রকম গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে। অর্থাৎ আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
গণতান্ত্রিক রাষ্ট্রে উক্ত বিভাগের গুরুত্ব ব্যাখ্যা কর।
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর