আইনের শাসন,ন্যায় বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: আইন শাসন, ন্যায় বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের তিনটি বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ তার বিবিধ কার্যাবলীর মাধ্যমে জনগণের মৌলিক অধিকার রক্ষা করে, অপরাধের বিচার করে এবং সারাদেশে আইনের শাসন নিশ্চিত করতে ভূমিকা পালন করে। আইন বিভাগ ও শাসন বিভাগের অবন্তিত হতক্ষেপ থেকে বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে। সরকার নাগরিকদের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারে হস্তক্ষেপ করলে বিচার বিভাগ অবহৃত অধিকার পূনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করে। বিচার বিভাগের মুখ্য দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিশেষজ্ঞদের মতে, বিচার বিভাগ হলো ন্যায়ের প্রতীক। কোন ব্যক্তিকে শাস্তি প্রদান ও নিরপরাধিকে মুক্তি দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত থাকে। অর্থাৎ নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করতে গিয়ে বিচার বিভাগ সর্বদা ন্যায়বিচার প্রতিষ্ঠা করে থাকে। বিশেষজ্ঞদের মতে, বিচার বিভাগ হলো ন্যায়ের প্রতীক। কোন ব্যক্তিকে শাস্তি প্রদান ও নিরপরাধিকে মুক্তি দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত থাকে। অর্থাৎ নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করতে গিয়ে বিচার বিভাগ সর্বদা ন্যায়বিচার প্রতিষ্ঠা করে থাকে। এছাড়া আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, তদন্ত সংক্রান্ত কাজ প্রভৃতির মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানের লিপিবদ্ধ নাগরিক অধিকারের হতক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তার প্রতিহত করে আইনের শাসন প্রতিষ্ঠা করে। সুতরাং পরিশেষে বলা যায়, বিচার বিভাগ হলো নাগরিকের অধিকারের রক্ষক। আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রভৃতি কাজের মাধ্যমে বিচার বিভাগ মূলত নাগরিকের নাগরিকত্ব রক্ষা করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আইনের শাসন,ন্যায় বিচার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূম…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর