ত্রুটিমুক্ত আইন প্রণয়নে উদ্দীপকে বর্ণিত কোন রাষ্ট্রের আইনসভা অধিকতর কার্যকর ভূমিকা পালন করতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: ত্রুটিমুক্ত আইন প্রণয়নের উদ্দীপকে বর্ণিত নয়নের নিজ দেশের আইনসভা তথা এককক্ষ বিশিষ্ট আইনসভা অধিকতর কার্যকর ভূমিকা পালন করতে পারে। একটি রাষ্ট্রের আইনসভা যখন একটিমাত্র কক্ষ বা পরিষদ নিয়ে গঠিত হয় তখন তাকে এককক্ষ বিশিষ্ট আইনসভা বলে। এককক্ষ বিশিষ্ট আইনসভার সাধারণত সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সদস্য নিয়ে গঠিত হয়। তবে কোনো কোনো দেশে মিশ্র রূপও দেখা যায়। যেমন- নেপালের আইন সভা রাজার মনোনীত সদস্য ও নির্বাচিত সদস্য নিয়ে গঠিত। আধুনিক কালে বাংলাদেশ, নিউজিল্যান্ড, গ্রীস, তুরস্ক সহ বিভিন্ন রাষ্ট্রে এককক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান। উদ্দীপকে 'X [গণিত] রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এ ধরনের আইনসভার ত্রুটিমুক্ত আইন প্রণয়ন করার অনেকক্ষেত্রে সম্ভব হয় না। কারণ, বাধা দেওয়ার বা জবাবদিহিতার ভয় না থাকায় এরূপ আইনসভা স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে এবং যেকোনো বিপদজনক আইন তৈরি করতে পারে। এরূপ আইনসভা অনেক সময় ব্যক্তি স্বাধীনতা বিরোধী আইন প্রণয়ন করতে পারে। এর সদস্যগণ প্রায় ক্ষেত্রেই সম দৃষ্টি সম্পন্ন হয় বিধায় এতে প্রাণবন্ত বিতর্ক হয় না। ফলে রাজনৈতিক বিচক্ষণতা বাড়ে না। প্রত্যক্ষ নির্বাচন ভিত্তিক প্রতিনিধি থাকায় জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ নির্বাচনে অংশ নিয়ে এর সদস্য হতে চান না। এরূপ আইন সভায় সংখ্যা লঘুদের সুসম্পন্ন প্রতিনিধিত্ব থাকে না বলে এদের স্বার্থ উপেক্ষিত থেকে যায়। অন্যদিকে, ত্রুটিমুক্ত এবং জনকল্যাণ কর আইন প্রণয়নে এককক্ষ বিশিষ্ট আইনসভা অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকরী। কেননা, এককক্ষ বিশিষ্ট আইনসভার গঠন পদ্ধতি অত্যন্ত সহজ ও সরল। এটির গঠন প্রণালী সুবিধাজনক। এটি সমগ্র দেশের প্রতিনিধিত্বের ক্ষেত্রে সমতা রক্ষা করে চলে। আইন প্রণয়ন সহজে কোন সিদ্ধান্ত গ্রহণের দ্রুত কাজ করতে পারে এককক্ষ বিশিষ্ট আইনসভা। এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যগণ সাধারণত নির্বাচিত প্রতিনিধি। এরূপ আইনসভা কম ব্যয়বহুল। এরূপ একাধিক সুবিধাদি থাকায় এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রণীত আইন অধিক গণতান্ত্রিক এবং জনকল্যাণকর হয়। যা দ্বিকক্ষ বিশিষ্ট আইন সবার ক্ষেত্রে কষ্টসাধ্য। সুতরাং বলা যায়, ত্রুটিমুক্ত আইন প্রণয়নের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার তুলনা এক কক্ষ বিশিষ্ট আইনসভা অধিক উপযোগী।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
ত্রুটিমুক্ত আইন প্রণয়নে উদ্দীপকে বর্ণিত কোন রাষ্ট্রের আইনসভা অধিকত…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর