উদ্দীপকে কোন দুটি সরকারের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের চিত্র ফুটে উঠেছে। আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতিশাসিত সরকার। যে শাসনব্যবস্থা শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। এ ধরনের সরকারে একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকেন আর প্রধানমন্ত্রী হন প্রকৃত নির্বাহী ক্ষমতার অধিকারী। অন্যদিকে, যে শাসনব্যবস্থা শাসন কার্য পরিচালনার ভার রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং তিনি সাধারণত আইনসভা নিকট দায়ী থাকেন না তাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলে। এ ধরনের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক ও সরকার প্রধান। এ ধরনের রাষ্ট্রের মন্ত্রিগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট নন বরং রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন। উদ্দীপকের 'ক' সরকারের রাষ্ট্রপ্রধান নামসর্বস্ব, প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং মন্ত্রিসভা তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী।এরূপ তথ্যগুলো সংসদীয় সরকার ব্যবস্থাকে নির্দেশ করে। অন্যদিকে, 'খ' সরকারের রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক। রাষ্ট্রপতি সরকার প্রধান এবং মন্ত্রিসভা তার কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী। এরূপ তথ্যগুলো রাষ্ট্রপতি শাসিত সরকারকে তুলে ধরে। সুতরাং বলা যায়, উদ্দীপকে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার চিত্র ফুটে উঠেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন দুটি সরকারের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর