উদ্দীপকে আলোচিত মি. 'X [গণিত] - এর মি. 'Y [গণিত] - এর সরকারের মধ্যে কার দেশের সরকারকে তুমি উত্তম বলে মনে কর? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'X [গণিত] ও 'Y [গণিত] রাষ্ট্রে যথাক্রমে একনায়কতান্ত্রিক ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। এ দুটি সরকারের মধ্যে আমি মি. 'Y [গণিত] - এর সরকারের অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা উত্তম বলে মনে করি। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকার ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। এ ধরনের সরকার ব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আজ আবার সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটের সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারলে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। এতে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তাছাড়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনে ব্যবস্থা থাকায় কোন ধরনের বিদ্রোহ বা বিপ্লবের প্রয়োজন হয় না। অন্যদিকে,'X [গণিত] সরকার হচ্ছে একনায়তান্ত্রিক সরকার। এখানে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটিমাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যম গুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না। আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকার ব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষায় পেশিশক্তিতে বেশি বিশ্বাস করে। ফলের জনগণের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই থাকে না ।সুতরাং উপরীয়ক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষার এবং জনকল্যাণের নিয়োজিত একটি শাসনব্যবস্থা, যেখানে একনায়ক তান্ত্রিক সরকার ব্যবস্থা সর্বত্র জনকল্যাণ বিঘ্নিত হয়। এ কারণে আমি মনে করি 'Y [গণিত] এর সরকারকে অর্থাৎ গণতান্ত্রিক সরকারকে উত্তম বলে মনে করি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত মি. 'X - এর মি. 'Y - এর সরকারের মধ্যে কার দেশের স…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর