শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ডা. লাবনী যে ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ডা. লাবনী অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তির সুযোগ ও সুবিধাকে অর্থনৈতিক অধিকার বলা হয়। অভাব, বেকারত্ব ও পুষ্টিহীনতার হাত থেকে মুক্ত থাকার অধিকারকে মূলত অর্থনৈতিক অধিকার বলা হয়। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ যাপনের অধিকার, সামাজিক নিরাপত্তা লাভের অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের উদাহরণ। বাংলাদেশের সংবিধানের ৩৪ ও ৪২ নং অনুচ্ছেদে এ অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। উদ্দীপকে ডা. লাবনীর বিয়ে হয় পিতা-মাতার পছন্দের পাত্রের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর তার স্বামীর চাকরি ছাড়তে অনবরত চাপ দিতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। দাম্পত্য জীবনের শান্তি রক্ষার্থে অবশেষে লাবনী স্বামীর সিদ্ধান্ত মেনে নিয়ে চাকরি থেকে ইস্তফা দেন। এর মাধ্যমে ডা. লাবনী অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কারণ প্রত্যেক ব্যক্তির যোগ্যতা অনুযায়ী চাকরি করা অর্থাৎ কর্মের অধিকার অর্থনৈতিক অধিকারকে নির্দেশ করে। আর সেই অধিকার থেকে উদ্দীপকে ডা.লাবনীকে বঞ্চিত করা হয়েছে অর্থাৎ তিনি অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ডা. লাবনী যে ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তা …

উদ্দীপক

লাবনী একজন স্বনামধন্য ডাক্তার। তিনি আন্তর্জাতিক একটি সংস্থায় ভালো বেতনে চাকরি করেন। পিতা-মাতার পছন্দের পাত্রের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর তার স্বামীর চাকরি ছাড়তে অনবরত চাপ দিতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। দাম্পত্য জীবনের শান্তি রক্ষার্থে অবশেষে লাবনী স্বামীর সিদ্ধান্ত মেনে নিয়ে চাকরি থেকে ইস্তফা দেন।

Barisal · 2022

উত্তর

সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ-সুবিধা,যা ব্যতীত ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটেনা তাকে অধিকার বলে।

উত্তর

রাষ্ট্রীয় জীবনের ন্যায়নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। স্বাধীন বিচার বিভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য শর্ত। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় জীবনে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ব্যক্তির অধিকার এবং স্বাধীনতাকে অর্থবহ করার জন্য বিতান বিভাগের স্বাধীনতা অপরিহার্য। সোচ্চার ও জুলুম প্রতিরোধ অস্ত্র হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া সুসভ্য নাগরিক জীবন কল্পনাতীত। নাগরিক জীবনের প্রতি মুহূর্তে গণতান্ত্রিক আদর্শ সংরক্ষণের পরিবেশ সৃষ্টিতে বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজনীয়তা অনুভূত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ডা. লাবনী অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তির সুযোগ ও সুবিধাকে অর্থনৈতিক অধিকার বলা হয়। অভাব, বেকারত্ব ও পুষ্টিহীনতার হাত থেকে মুক্ত থাকার অধিকারকে মূলত অর্থনৈতিক অধিকার বলা হয়। কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ যাপনের অধিকার, সামাজিক নিরাপত্তা লাভের অধিকার প্রভৃতি অর্থনৈতিক অধিকারের উদাহরণ। বাংলাদেশের সংবিধানের ৩৪ ও ৪২ নং অনুচ্ছেদে এ অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। উদ্দীপকে ডা. লাবনীর বিয়ে হয় পিতা-মাতার পছন্দের পাত্রের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের পর তার স্বামীর চাকরি ছাড়তে অনবরত চাপ দিতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। দাম্পত্য জীবনের শান্তি রক্ষার্থে অবশেষে লাবনী স্বামীর সিদ্ধান্ত মেনে নিয়ে চাকরি থেকে ইস্তফা দেন। এর মাধ্যমে ডা. লাবনী অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কারণ প্রত্যেক ব্যক্তির যোগ্যতা অনুযায়ী চাকরি করা অর্থাৎ কর্মের অধিকার অর্থনৈতিক অধিকারকে নির্দেশ করে। আর সেই অধিকার থেকে উদ্দীপকে ডা.লাবনীকে বঞ্চিত করা হয়েছে অর্থাৎ তিনি অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ডা.লাবনীর অধিকার প্রতিষ্ঠায় নানারূপ করণীয় রয়েছে। বর্তমান বিশ্বে মানুষের ব্যক্তিত্ব বিকাশ এবং সুসভ্য সমাজ জীবনের জন্য অধিকার প্রতিষ্ঠা করা অত্যাবশ্যক। রাষ্ট্র নাগরিকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, অধিকারসমূহ প্রবর্তন ও সেগুলো সংরক্ষণ করে থাকে। রাষ্ট্র বিশেষ বিশেষ ব্যবস্থার মাধ্যমে এসব অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে রেখেছে। সেই সাথে প্রত্যেক মানুষের অধিকার সংরক্ষণে নাগরিক সচেতনতা ও তার প্রয়োজন হয়। উদ্দীপকের বর্ণিত ডা. লাবনী অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত। তার এর প্রতিকার প্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে আইনের আশ্রয় গ্রহণ করা জরুরী। কারণ আইন হচ্ছে সকল অধিকারের রক্ষাকবচ। আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগের ফলে অধিকার নিশ্চিত হয়। রাষ্ট্র কর্তৃক আইনের মাধ্যমে প্রথিত শাস্তির ভয়ে কেউ সাধারণত অন্যের অধিকার খর্ব করে না। ডা. লাবনীর অধিকার নিশ্চিত ও নিরাপদ করতে যথাযথ আইনের অনুশাসনের প্রয়োজন। আইনের অনুশাসনের অর্থ হলো সব ক্ষেত্রে আইনের প্রাধান্য। আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সকলে আইনের আশ্রয় লাভের অধিকারী। এছাড়া সাত দিন বিচার বিভাগে দ্বারস্থ হয়েও তিনি প্রাপ্ত অধিকার ভোগের স্বাধীনতা ফেরত পেতে, পারেন। তবে এ ধরনের অধিকার প্রতিষ্ঠার প্রধানতম হাতিয়ার হলো জনগণ সচেতনতা এবং সমাজের সাম্য প্রতিষ্ঠা। জনগণ যদি তাদের অধিকার সম্পর্কে সজাগ ও সচেতন থাকে, তবে তাদের অধিকার কেউ হস্তক্ষেপ করতে পারবে না কিংবা তিনিও অন্যের অধিকার হস্তক্ষেপ থেকে বিরত থাকবেন। আর সমাজের সাম্য প্রতিষ্ঠা পেলে নারী-পুরুষ উভয় তাদের অধিকার প্রাপ্তিদের সমতাভোগ করতে পারবেন, যা সমাজে সকলের অধিকার প্রতিষ্ঠা একান্তর অপরিহার্য। আলোচনা শেষে বলা যায়, ডা. লাবনী তার অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে তাকে আইনের আশ্রয় গ্রহণ করতে হবে। এর পাশাপাশি নাগরিকের অধিকার সম্পর্কে তার স্বামীকেও সচেতন করতে হবে। এসবের মাধ্যমেই ডা. লাবনীতার অধিকার ফিরে পেতে পারেন।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত ডা. লাবনী যে ধরনের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তা … | Prosthuti