উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টির মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাথে আমার পাঠ্য বইয়ের সরকারের আইন বিভাগের মিল খুঁজে পাওয়া যায়। সরকারের তিনটি বিভাগের মধ্যে অন্যতম একটি বিভাগ হল আইন বিভাগ। রাষ্ট্রের শাসনকার সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের যে বিভাগ প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং বিদ্যমান আইন সংশোধন পরিবর্তন করে তাকে আইনসভা বলে। আইনসভা প্রণীত আইন বাস্তবায়ন ও সুরক্ষার জন্য শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়। সরকার সব কাজের জন্য আইনসভার অনুমোদন প্রয়োজন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারের আইন বিভাগ শক্তিশালী ও সার্বভৌম জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই আইন বিভাগ গঠিত হয়। তাই আইন প্রণয়নের পাশাপাশি আইন বিভাগ আরো অনেক কাজ সম্পাদন করে থাকে। উদ্দীপকের ভাষ্যমতে, সরকারের যাবতীয় বিধি-বিধান P প্রতিষ্ঠান প্রণয়ন করে। কোন কোন সময় নিয়ম ও বিধি সমূহের পরিবর্তন ও সংশোধনও করে থাকে। এই সমস্ত কার্যাবলী সম্পাদনের প্রতিষ্ঠানটি সার্বভৌম। এরূপ বর্ণনা থেকে বোঝা যায়, P প্রতিষ্ঠানটি সরকারের আইন বিভাগকে নির্দেশ করে। কেননা সরকারের আইন বিভাগ রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন করে, প্রচলিত আইনের সংশোধন ও পরিবর্তন করে। আর এই কাজের ক্ষেত্রে আইন বিভাগ সর্বদা সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টির মিল খু…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর