উদ্দীপকে উল্লেখিত ছক অনুযায়ী X রাস্তায় কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ছক অনুযায়ী X রাষ্ট্রের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসনব্যবস্থা হল গণতান্ত্রিক শাসনব্যবস্থা। গণতন্ত্র হলো জনগণের শাসন। অর্থাৎ যে শাসনব্যবস্থা জনগণের হাতে ক্ষমতা থাকে তাকে গণতন্ত্র বলে। এ শাসনব্যবস্থার জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। তবে এক্ষেত্রে জনগণ সরকারি অথবা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনকার্য পরিচালনায় অংশ নিয়ে থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বহু রাজনৈতিক দলের উপস্থিতি দেখা যায় যারা জনগণের প্রতিনিধিত্ব করে। এ ধরনের শাসন ব্যবস্থায় গণমাধ্যমে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। বিচার বিভাগ ও স্বাধীনভাবে জনগণের অধিকার রক্ষায় ভূমিকা পালন করার সুযোগ পায়। উদ্দীপকের, X রাষ্ট্রে সরকারব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে, এটি জনগণের শাসন ব্যবস্থা। বহুদলের উপস্থিতি রক্ষিত হয়। এখানে গণমাধ্যম ও বিচার বিভাগ স্বাধীন থাকে। এসব বৈশিষ্ট্য গুলো বিশ্লেষণ করে সহজেই গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ইঙ্গিত করা যায়।কারণ গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত জনগণের শাসন ব্যবস্থা। অর্থাৎ গণতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জনগণের শাসন ব্যবস্থায় জনগণের উপস্থিতি। গণতন্ত্রের বহু দল বিদ্যমান থাকে। যারা জনগণের সমর্থন লাভের চেষ্টা করে এবং নির্বাচনে জয়লাভ করে শাসন ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে। এ সরকার ব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা স্বীকৃত। এছাড়া নাগরিক অধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় রক্ষাকবচ স্বাধীন বিচারবিভাগ সর্বদা স্বাধীনভাবে তার ভূমিকা পালন করার সুযোগ পায়। সুতরাং X রাষ্ট্রটি এটি গণতান্ত্রিক সরকার।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ছক অনুযায়ী X রাস্তায় কোন ধরনের সরকার ব্যবস্থা ব…
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর