উদ্দীপকে উল্লিখিত X ও Y রাষ্ট্রের মধ্যে কোনটিকে তুমি উত্তম মনে কর? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত X ও Y রাষ্ট্রে যথাক্রমে গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। এ দুটির মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তম বলে আমি মনে করি। ক্ষমতার উৎসের ভিত্তিতে সরকারের দুটি রূপ দেখা যায়, একটি হল একনায়কতান্ত্রিক সরকার ও অন্যটি হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার হলো সেই সরকার ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতার জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। আর একনায়ক তান্ত্রিক সরকার ঠিক এর উল্টো। এখানে একজন শাসক রাষ্ট্রের সকল ক্ষমতা ভোগ ও নিয়ন্ত্রণ করে থাকে। X সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। এ ধরনের সরকার ব্যবস্থার জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যম গুলো মুক্ত ও স্বাধীন। আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী। এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটের সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের অথবা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। এ তো তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। এছাড়াও শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা থাকায় কোনো ধরনের বিদ্রোহ বা বিপ্লবের প্রয়োজন হয় না। অন্যদিকে Y সরকার হচ্ছে একনাতান্ত্রিক সরকার এখানে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে বিধায় একটিমাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যম গুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকার ব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষায় পেশী শক্তিতে বেশি বিশ্বাস করে। জনগণের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই থাকে না। উপরের আলোচনা থেকে বলা যায়, গণতান্ত্রিক সরকার হলো জনগণের অধিকার রক্ষায় এবং জনকল্যাণে নিয়োজিত একটি শাসনব্যবস্থা। যেখানে একনতান্ত্রিক সরকারব্যবস্থা সর্বত্র জনকল্যাণ বিঘ্নিত হয়। এ কারণে আমি মনে করি গণতান্ত্রিক সরকার সকল সরকারব্যবস্থা থেকে উত্তম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত X ও Y রাষ্ট্রের মধ্যে কোনটিকে তুমি উত্তম মনে কর? …
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর