উদ্দীপকে '?' চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগে নির্দেশ করে? উক্ত বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি উপায় বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে '?' সরকারের বিচার বিভাগের নির্দেশ করে। সরকার তিনটি বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ সরকারের তৃতীয় অঙ্গ। সরকারের যে বিভাগ আইন অনুযায়ী বিচারকার্য সম্পাদন করে তাকে বিচার বিভাগ বলে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। এছাড়া প্রয়োজন সংবিধানে ব্যাখ্যা দান করাও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। সর্বোপরিদ দৃষ্টের দমন আর শিষ্টের পালন এই মহান ব্রত নিয়ে সরকারের বিচারবিভাগ কাজ করে থাকে। উদ্দীপকের '?' চিহ্নিত স্থান সম্পর্কে বলা হয়েছে, এটি জনগণের মৌলিক অধিকার রক্ষা করে, সংবিধানের ব্যাখ্যা প্রদান করে, শাসন বিভাগকে পরামর্শ দান করে। এরূপ কাজগুলো সরকারের বিচারবিভাগকে নির্দেশ করে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি উপায় এর মধ্যে একটি অন্যতম উপায় হলো দলীয় রাজনীতির উর্ধ্বে, সৎ, সাহসী ও যথার্থ আইনজ্ঞ ব্যক্তিদের বিচারপতির আসনে নিয়োগ দেওয়া। শাসন বিভাগের কোন ব্যক্তিকে বিচার পদে নিযুক্ত করা উচিত নয়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার আরেকটি উপায় হলো বিচারপতিদের কার্যকালের স্থায়িত্ব প্রদান করা। কারণ কার্যকালের স্থায়িত্ব না থাকলে নিষ্ঠার সাথে বিচারকার্য সম্পাদন করা বিচারকদের পক্ষে সম্ভব হয় না।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানটি সরকারের কোন বিভাগে নির্দেশ করে? উক্ত ব…
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর