উদ্দীপকে শাসন ব্যবস্থা তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাসনব্যবস্থায় আমার পাঠ্য বইয়ের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বিষয়টি প্রতিফলিত হয়েছে। সরকারের তিনটি বিভাগ যথা আইন, শাসন ও বিচারবিভাগ কর্তৃক পরস্পরের উপর নিয়ন্ত্রণ আরোপ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করাকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলে। এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতা ও কার্যকরী নিয়ন্ত্রণ করার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা হয়। যেমন - সরকারের আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন এবং শাসন বিভাগের কার্যাবলীর ওপর বিচার বিভাগের নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। আবার শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়।উদ্দীপকে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রপতি শাসন বিভাগের প্রধান হলেও তার ক্ষমতা নিরঙ্কুশ নয়। আইন বিভাগ ও বিচার বিভাগ রাষ্ট্রপতির ক্ষমতায় যৌক্তিক নিয়ন্ত্রণ আরোগ করতে পারে। বস্তুত আইন, শাসন ও বিচার বিভাগ পরস্পরের উপর নিয়ন্ত্রণ আরোপ করে মার্কিন শাসন ব্যবস্থায় গতিশীলতা ও কার্যকারিতা নিশ্চিত করে। উদ্দীপকের এরূপ বর্ণনায় আমার পাঠ্যবইয়ের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বিষয়টি প্রকাশ পেয়েছে। কারণ, এখানে সরকারের বিভাগ গুলো পুরোপুরি স্বাধীন নয়। এখানে সরকারের বিষয়গুলো একে অপরকে নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে ক্ষমতা নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি প্রকাশ পায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শাসন ব্যবস্থা তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টি প্রতিফলিত হয়…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর