চিত্রে উল্লেখিত 'ক' চিহ্নিত স্থান সরকারের কোন অঙ্গকে নির্দেশ করে? উক্ত অঙ্গের গঠন লেখ।
উত্তর: চিত্রে উল্লেখিত 'ক' চিহ্নিত স্থানে সরকারের বিচার বিভাগকে নির্দেশ করে। সরকার তিনটি বিভাগ নিয়ে গঠিত হয়। এগুলো হলো আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। এছাড়া প্রয়োজনে সংবিধানের ব্যাখ্যা দান করাও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব। সর্বোপরি দুষ্টের দমন আর শিষ্টের পালন এই মহান ব্রত নিয়ে সরকারের বিচার বিভাগ কাজ করে থাকে। উদ্দীপকে চিত্রে 'ক' সম্পর্কে যেসব তথ্য দেওয়া হয়েছে তার সুস্পষ্টই বিচার বিভাগের নির্দেশ করে। রাষ্ট্রভেদে বিচারবিভাগের গঠনের ভিন্নতা দেখা যায়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দুই ধরনের আদালত থাকে। একটি হলো কেন্দ্রীয় আদালত এবং অন্যটি হলো আঞ্চলিক স্তরের আদালত। ব্রিটেন ও ফ্রান্সে আপিল আদালত সহ দেওয়ানী ও ফৌজদারী আদালত রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন বিভাগ স্তর ভিত্তিক। এর শেষে অবস্থান করে সুপ্রিম কোর্ট এবং সর্বনিম্ন পর্যায়ে রয়েছে গ্রাম আদালত। সুপ্রিম কোর্ট আবার হাইকোর্ট বিভাগ এবং আপেল বিভাগের বিভক্ত। এতদসত্বেও বলা যায়, বিচার বিভাগ সাধারণত তিনটি স্তরে গঠিত হয়। যেমন নিম্ন আদালত, মধ্যম আদালত এবং উচ্চ আদালত। নিম্ন আদালত ফৌজদারী ও দেওয়ানী মামলার পরিচালনা করে থাকে।মধ্যম স্তরের আদালতে গুরুতর মামলা প্রথম শুনানি হয়, বিচার হয় এবং নিম্ন আদালতের আপিল গ্রহণ করে। আর দেশের সর্বোচ্চ স্তরের আদালত হল সুপ্রিম কোর্ট। এই আদালত মধ্যম স্তরের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ও বিচার করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
চিত্রে উল্লেখিত 'ক' চিহ্নিত স্থান সরকারের কোন অঙ্গকে নির্দেশ করে? উ…
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর