নাগরিক অধিকার সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় উক্ত বিভাগের গুরুত্বপূর্ণ মূল্যায়ন কর।
উত্তর: নাগরিক অধিকার সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় উক্ত বিভাগের তথা বিচার বিভাগের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের যে বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আইন বিভাগ প্রণীত আইন সমূহকে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে, অপরাধীর দন্ডবিধান করে থাকে তাকে বিচার বিভাগ বলে অবিহিত করা হয়। এটি সরকারের তিনটি বিভাগের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিভাগ। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার কে অক্ষুন্ন রাখার জন্য বিচার বিভাগ বিচারকার্য পরিচালনা করে। দেশের বিভিন্ন পর্যায়ের আদালতের সমন্বয়ে গঠিত হয় সরকারের বিচারবিভাগ। বিচার বিভাগের দক্ষতা ও নিপুণতার ওপর নির্ভর করে শাসনব্যবস্থার উৎকর্ষতা। উদ্দীপকে উল্লিখিত বিচার বিভাগ নাগরিকের অধিকার রক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে। আইন বিভাগ ও শাসন বিভাগের অবাঞ্চিত হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে। সরকার নাগরিকদের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার হস্তক্ষেপ করলে বিচার বিভাগ অবহৃত অধিকার পূণঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করে।বিচার বিভাগের মুখ্য দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিশেষজ্ঞদের মতে, বিচার বিভাগ হলো ন্যায়ের প্রতীক। কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান ও নিরপরাধিকে মুক্তি দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যাস্ত থাকে। অর্থাৎ নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করতে গিয়ে বিচার বিভাগ সর্বদা ন্যায়বিচার প্রতিষ্ঠা করে থাকে। আলোচনা হতে তাই বলা যায়, বিচার বিভাগ হলো নাগরিকের অধিকারের রক্ষক। আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রভৃতি কাজের মাধ্যমে বিচার বিভাগ মূলত নাগরিকের নাগরিকত্ব রক্ষা করে থাকে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
নাগরিক অধিকার সংরক্ষণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় উক্ত বিভাগের গুরুত্…
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর