উদ্দীপকে সরকারের কোন বিভাগকে ইঙ্গিত করা হয়েছে? উক্ত বিভাগের গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সরকারের বিচার বিভাগের নির্দেশ করা হয়েছে। পৃথিবীর সকল সরকার ব্যবস্থা তিনটি বিভাগ নিয়ে গঠিত। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো এর বিচার বিভাগ। বিচার বিভাগ হলো সরকার সেই বিভাগ যেটির নাগরিকের ন্যায়বিচার সংরক্ষণ, সংবিধানের মর্যাদা রক্ষা, আয়নের শাসন প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা পালন করে। এক্ষেত্রে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে হয়। তার জন্য তাই প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা। সরকারের শাসন ও আইন বিভাগের প্রভাব মুক্ত থেকে কাজ করতে পারলে বিচার বিভাগ সর্বাধিক ন্যায়বিচার নিশ্চিত করতে সক্ষম হবে। উদ্দীপকে জনাব রহমান একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিভাগের ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে পারেন। তাদের বিচক্ষণতা, সাহসিকতা ও নৈতিকতার ওপর ওই বিভাগের স্বাধীনতা নির্ভর করে।আরও বলা হয়েছে বিভাগটি ব্যক্তি স্বাধীনতা ও ন্যায়বিচার সংরক্ষণ করে। এসব বিষয় পর্যালোচনা করে বলা যায়, উক্ত বিভাগটি হলো সরকারের বিচার বিভাগ। রাষ্ট্রভেদে বিচার বিভাগের গঠনে ভিন্নতা দেখা যায়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় এ ধরনের আদালত থাকে। একটি হল কেন্দ্রীয় আদালত এবং অন্যটি হলো আঞ্চলিক স্তরের আদালত। ব্রিটেন ও ফ্রান্সের আপিল আদালত সহ দেওয়ানী ও ফৌজদারী আদালত রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বিচার বিভাগ স্তরভিত্তিক। অবস্থান করে সুপ্রিম কোর্ট এবং সর্বনিম্ন পর্যায়ে রয়েছে গ্রাম আদালত। সুপ্রিম কোর্ট আবার হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের বিভক্ত। এমতসত্বেও বলা যায়, বিচারবিভাগ সাধারণত তিনটি স্তরে গঠিত হয়। যেমন - নিম্ন আদালত, মধ্যম আদালত ও উচ্চ আদালত। নিম্ন আদালত ফৌজদারী ও দেওয়ানি মামলার পরিচালনা করে থাকে।্মধ্যম স্তরের আদালতে গুরুতর মামলার প্রথম শুনানি হয়, বিচার হয়, এবং নিম্ন আদালতে আপিল গ্রহণ করে। আর দেশে সর্বোচ্চ স্তরের আদালত হলো সুপ্রিম কোর্ট। এ আদালত মধ্যম স্তরের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ও বিচার করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকারের কোন বিভাগকে ইঙ্গিত করা হয়েছে? উক্ত বিভাগের গঠন ব্…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর