শেয়ারFacebookWhatsApp

আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা মূল্যায়ন কর।

উত্তর: আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। সরকারের তিন বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল বিচার বিভাগ। বিচার বিভাগ সারাদেশে এর নিম্ন আদালত, মধুম আদালত এবং উচ্চ আদালত দ্বারা বিচার কার্য পরিচালনা করে। কোথাও নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে মনে হলে বিচার বিভাগ সেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আর আইনের শাসন প্রতিষ্ঠায় এর বিকল্প নেই। আয়নের শাসন বলতে বোঝায়, সকলের জন্য আইনের সমান প্রয়োগ এবং তার দ্বারা ন্যায় বিচার নিশ্চিত করা। উদ্দীপকের বর্ণনায় বিচার বিভাগের প্রতিরূপ প্রকাশ পেয়েছে। যা একটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ও একচ্ছত্র ভূমিকা পালন করে। কেননা বিচার বিভাগ বর্তমানে স্বাধীনভাবে নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তির স্বাধীনতা রক্ষায় অন্যতম রক্ষাকবচ।গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচারবিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, তদন্ত সংক্রান্ত কাজ প্রকৃতির মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানে লিপিবদ্ধ নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তার প্রতিহত করে। আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করতে বিচার বিভাগ ও তার স্বাধীনতা কোনো বিকল্প নেই। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে বিচার বিভাগ দেশে আইনের অনুশাসন নিশ্চিত করতে সর্বদাই নিযুক্ত থাকে। সুষ্ঠু সুন্দর নাগরিক জীবন গঠনে আইনের শাসন অপরিহার্য আর বিচার বিভাগের নিশ্চয়তা বিধান করে থাকে । পরিশেষে বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা মূল্যায়ন কর।

উদ্দীপক

জনাব রহমান একটি স্বাধীন ও সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিভাগের ব্যক্তিবর্গের নিয়োগ দিতে পারেন। তাদের বিচক্ষণতা, সাহসিকতা ও নৈতিকতার উপর ওই বিভাগের স্বাধীনতা নির্ভর করে। সেই সাথে তাদের জন্য প্রয়োজন উপযুক্ত বেতন, ভাতাদি, পদোন্নতি ও সামাজিক পদমর্যাদা। আইনগত ভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ না থাকলে উক্ত বিভাগ, ব্যক্তি স্বাধীনতা ও ন্যায় বিচার সংরক্ষণ করতে পারে না।

Chittagong · 2021

উত্তর

যে ধরনের শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা একটি একক, অখন্ড ও সুসংবদ্ধ কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে, তাকে এককেন্দ্রিক সরকার বলে।

উত্তর

সংসদীয় সরকার পদ্ধতিতে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদ সর্বময় নির্বাহী ক্ষমতা ভোগ করেন। এজন্য এখানে রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি শুধু রাষ্ট্রের নিয়ম রক্ষাকারী প্রধান।সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইনসভার সদস্যরা সারাদেশ থেকে জনগণের ভোটে নির্বাচিত হন। তারাই একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পরিচালনা করেন। এখানে প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক এবং সরকার প্রধান। তাই এখানে রাষ্ট্রপ্রধান পদটি হলো নিয়মতান্ত্রিক। যিনি সংসদীয় রাষ্ট্রের পরিচালক। তিনি সংসদ সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন। অর্থাৎ তিনিও মূলত একজন সংসদ সদস্য। সুতরাং সংসদীয় সরকারের রাষ্ট্রপতি নিছকই রাষ্ট্রপ্রধান মাত্র।

উত্তর

উদ্দীপকে সরকারের বিচার বিভাগের নির্দেশ করা হয়েছে। পৃথিবীর সকল সরকার ব্যবস্থা তিনটি বিভাগ নিয়ে গঠিত। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো এর বিচার বিভাগ। বিচার বিভাগ হলো সরকার সেই বিভাগ যেটির নাগরিকের ন্যায়বিচার সংরক্ষণ, সংবিধানের মর্যাদা রক্ষা, আয়নের শাসন প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা পালন করে। এক্ষেত্রে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে হয়। তার জন্য তাই প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা। সরকারের শাসন ও আইন বিভাগের প্রভাব মুক্ত থেকে কাজ করতে পারলে বিচার বিভাগ সর্বাধিক ন্যায়বিচার নিশ্চিত করতে সক্ষম হবে। উদ্দীপকে জনাব রহমান একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিভাগের ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে পারেন। তাদের বিচক্ষণতা, সাহসিকতা ও নৈতিকতার ওপর ওই বিভাগের স্বাধীনতা নির্ভর করে।আরও বলা হয়েছে বিভাগটি ব্যক্তি স্বাধীনতা ও ন্যায়বিচার সংরক্ষণ করে। এসব বিষয় পর্যালোচনা করে বলা যায়, উক্ত বিভাগটি হলো সরকারের বিচার বিভাগ। রাষ্ট্রভেদে বিচার বিভাগের গঠনে ভিন্নতা দেখা যায়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় এ ধরনের আদালত থাকে। একটি হল কেন্দ্রীয় আদালত এবং অন্যটি হলো আঞ্চলিক স্তরের আদালত। ব্রিটেন ও ফ্রান্সের আপিল আদালত সহ দেওয়ানী ও ফৌজদারী আদালত রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বিচার বিভাগ স্তরভিত্তিক। অবস্থান করে সুপ্রিম কোর্ট এবং সর্বনিম্ন পর্যায়ে রয়েছে গ্রাম আদালত। সুপ্রিম কোর্ট আবার হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের বিভক্ত। এমতসত্বেও বলা যায়, বিচারবিভাগ সাধারণত তিনটি স্তরে গঠিত হয়। যেমন - নিম্ন আদালত, মধ্যম আদালত ও উচ্চ আদালত। নিম্ন আদালত ফৌজদারী ও দেওয়ানি মামলার পরিচালনা করে থাকে।্মধ্যম স্তরের আদালতে গুরুতর মামলার প্রথম শুনানি হয়, বিচার হয়, এবং নিম্ন আদালতে আপিল গ্রহণ করে। আর দেশে সর্বোচ্চ স্তরের আদালত হলো সুপ্রিম কোর্ট। এ আদালত মধ্যম স্তরের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ও বিচার করে।

উত্তর

আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। সরকারের তিন বিভাগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল বিচার বিভাগ। বিচার বিভাগ সারাদেশে এর নিম্ন আদালত, মধুম আদালত এবং উচ্চ আদালত দ্বারা বিচার কার্য পরিচালনা করে। কোথাও নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে মনে হলে বিচার বিভাগ সেখানে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। আর আইনের শাসন প্রতিষ্ঠায় এর বিকল্প নেই। আয়নের শাসন বলতে বোঝায়, সকলের জন্য আইনের সমান প্রয়োগ এবং তার দ্বারা ন্যায় বিচার নিশ্চিত করা। উদ্দীপকের বর্ণনায় বিচার বিভাগের প্রতিরূপ প্রকাশ পেয়েছে। যা একটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ও একচ্ছত্র ভূমিকা পালন করে। কেননা বিচার বিভাগ বর্তমানে স্বাধীনভাবে নাগরিক অধিকার রক্ষা ও ব্যক্তির স্বাধীনতা রক্ষায় অন্যতম রক্ষাকবচ।গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচারবিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইন প্রণয়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, তদন্ত সংক্রান্ত কাজ প্রকৃতির মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানে লিপিবদ্ধ নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তার প্রতিহত করে। আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করতে বিচার বিভাগ ও তার স্বাধীনতা কোনো বিকল্প নেই। দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে বিচার বিভাগ দেশে আইনের অনুশাসন নিশ্চিত করতে সর্বদাই নিযুক্ত থাকে। সুষ্ঠু সুন্দর নাগরিক জীবন গঠনে আইনের শাসন অপরিহার্য আর বিচার বিভাগের নিশ্চয়তা বিধান করে থাকে । পরিশেষে বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।