শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর যে, শিশু পুত্রের ক্ষেত্রে মাননীয় বিচারকের রায়ের আদেশটি তার ক্ষমতার অন্তর্ভুক্ত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি শিশু পুত্রের ক্ষেত্রে মাননীয় বিচারকের রায়ের আদেশটি তার ক্ষমতার অন্তর্ভুক্ত। বিচারবিভাগ সমাজের সার্বিক মঙ্গল সাধনের নিমিত্তে নানারকম কল্যাণমূলক কাজ করে থাকে। এক্ষেত্রে বিচারক সর্বদা আইন অনুযায়ী বিচার করে নাগরিকের অধিকার রক্ষা ন্যায়বিচার নিশ্চিত করে। তবে অনেক সময় প্রচলিত আইনের নির্দেশন প্রচলিত আইনে না থাকলে বিজ্ঞ বিচারক তার মেধা, মনন আর বিবেককে কাজে লাগিয়ে বিচার কাজ করে থাকেন। উদ্দীপকে আড়াই বছরের শিশু পুত্রের মাতা পিতার মাঝে বিচ্ছেদ ঘটলে বিজ্ঞ আদালত শিশুটির ভবিষ্যৎ মঙ্গল বিবেচনায় এনে পিতার তত্ত্বাবধানে শিশুটিকে ন্যাস্তের আদেশ দেন। বিচারকের এরূপ আদেশ তার এক্তিয়ারভুক্ত। কেননা প্রচলিত আইনের সাহায্যে আদালতের সম্মুখে উপস্থিত সব মামলার মীমাংসা করা অনেক ক্ষেত্রে বিচারকের পক্ষে সম্ভবপর হয় না। এসব ক্ষেত্রে বিচারকগণ ব্যক্তিগত বিবেক বুদ্ধি, স্বাভাবিক ন্যায়নীতি, সুবিচার প্রভৃতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বিচারকার্যের সম্পাদন করেন। এছাড়া যেখানে আইন সুস্পষ্ট নয় সেখানে বিচারকগণের ব্যাখ্যা ও বিশ্লেষণের দ্বারাই বিবাদের বিচার করা হয়। এভাবে বিচারকগণ নতুন আইন সৃষ্টি করেন। সুতরাং এসব দিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিচারকের রায়টি তার ক্ষমতার অন্তর্ভুক্ত। আলোচনার পরিশেষে বলা যায়, বিচারকরা সর্বদা জনগণের ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিত করতে বিবেকপ্রসূত সিদ্ধান্ত গ্রহণেও ক্ষমতা রাখেন। সেটি উদ্দীপকে বিচারকের রায়ের সাথে সম্পর্কযুক্ত।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর যে, শিশু পুত্রের ক্ষেত্রে মাননীয় বিচারকের রায়ের আদ…

উদ্দীপক

'ক' রাষ্ট্রের জনগণকে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কোভিড -১৯ এর লকডাউন চলাকালে বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে হওয়ার অনুমতি দেওয়া হয়। জনৈক ডাক্তার এক মূর্মুর্ষ রোগীকে বাঁচাতে বিনা অনুমতিতে বের হলে পুলিশি বাধায় তার বিষয়টি আদালতে গড়ায়। আদালত তার পক্ষে রায় দেয়। অপরদিকে আড়াই বছরের শিশু পুত্রের মাতা পিতার মাঝে বিচ্ছেদ ঘটলে বিজ্ঞ আদালত শিশুটির ভবিষ্যৎ মঙ্গল বিবেচনায় এনে পিতার তত্ত্বাবধানে শিশুটি ন্যস্তের আদেশ দেন।

Comilla · 2021

উত্তর

নাগরিকদের অধিকার বিষয়টি সরকারের বিচারবিভাগ সংরক্ষণ করে।

উত্তর

আদালতের যে তরে ফৌজদারী ও দেওয়ানী মাওলা পরিচালনা করা হয় তাকে নিম্ন আদালত বলে। বিশ্বের প্রায় সকল বিভাগের বিচার বিভাগের সাংগঠনিক রূপ একই রকম হয়। সে ক্ষেত্রে সাধারণত বিচারবিভাগের তিনটি স্তর পরিলক্ষিত হয়। এর একটি হলো নিম্ন আদালত। নিম্ন আদালত একটি রাষ্ট্রের বিচার বিভাগের সর্বনিম্ন স্তরের দেওয়ানী ও ফৌজদারী মামলা পরিচালনা করে থাকে। এ কারণে নিম্ন আদালত দুই ভাগে বিভক্ত। একটি হল ফৌজদারি আদালত এবং অন্যটি হল দেওয়ানী আদালত। ফৌজদারি আদালতে অপরাধ সংক্রান্ত বিপদের বিচার হয় এবং দেওয়ানী আদালতে সম্পত্তিসংক্রান্ত বিপদের বিচার করা হয়।

উত্তর

উদ্দীপকে ডাক্তারের পক্ষে রায় প্রদানে বিচার বিভাগের নাগরিকের মৌলিক অধিকার রক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করার বিষয়টি ফুটে উঠেছে। আইন বিভাগ ও শাসন বিভাগের অবাঞ্চিত হতক্ষেত্র থেকে বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে। দেশে লিখিত শাসনতন্ত্র থাকলে আইন ও শাসন বিভাগের শাসনতান্ত্রিক গণ্ডির মধ্য থেকে কাজ করতে হয়। সরকার নাগরিকদের সংবিধানের লিপিবদ্ধ মৌলিক আকারে হস্তক্ষেপ করলে বিচার বিভাগ অবহৃত অধিকার পূণঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করে। এছাড়া কোন ব্যক্তিকে শান্তি প্রদান ও নিরপরাধিকে মুক্তি দেওয়ার মাধ্যমে না বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যাস্ত উদ্দীপকে লকডাউন চলাকালে বিশেষ প্রয়োজনে ঢাকার এক মর্মস রোগীকে বাঁচাতে বিনা অনুমতিতে বের হলে পুলিশি বাধায় তার বিষয়টি আদালতে গড়ায়।আদালত তার পক্ষে রায় দেয়। আদালতের এরূপ অবস্থান নাগরিকের মৌলিক অধিকার রক্ষার ভূমিকা রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। কেননা ডাক্তার অন্য কারো জীবন বাঁচানোর জন্য বের হয়। আর কারো চিকিৎসার ব্যবস্থা করা নাগরিকের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সুতরাং ডাক্তার সেটা পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয় এবং তাকে বিচারের সম্মুখীন করে। কিন্তু বিজ্ঞ বিচারক তার বিষয়টি বিবেচনা করে তার পক্ষে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি শিশু পুত্রের ক্ষেত্রে মাননীয় বিচারকের রায়ের আদেশটি তার ক্ষমতার অন্তর্ভুক্ত। বিচারবিভাগ সমাজের সার্বিক মঙ্গল সাধনের নিমিত্তে নানারকম কল্যাণমূলক কাজ করে থাকে। এক্ষেত্রে বিচারক সর্বদা আইন অনুযায়ী বিচার করে নাগরিকের অধিকার রক্ষা ন্যায়বিচার নিশ্চিত করে। তবে অনেক সময় প্রচলিত আইনের নির্দেশন প্রচলিত আইনে না থাকলে বিজ্ঞ বিচারক তার মেধা, মনন আর বিবেককে কাজে লাগিয়ে বিচার কাজ করে থাকেন। উদ্দীপকে আড়াই বছরের শিশু পুত্রের মাতা পিতার মাঝে বিচ্ছেদ ঘটলে বিজ্ঞ আদালত শিশুটির ভবিষ্যৎ মঙ্গল বিবেচনায় এনে পিতার তত্ত্বাবধানে শিশুটিকে ন্যাস্তের আদেশ দেন। বিচারকের এরূপ আদেশ তার এক্তিয়ারভুক্ত। কেননা প্রচলিত আইনের সাহায্যে আদালতের সম্মুখে উপস্থিত সব মামলার মীমাংসা করা অনেক ক্ষেত্রে বিচারকের পক্ষে সম্ভবপর হয় না। এসব ক্ষেত্রে বিচারকগণ ব্যক্তিগত বিবেক বুদ্ধি, স্বাভাবিক ন্যায়নীতি, সুবিচার প্রভৃতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বিচারকার্যের সম্পাদন করেন। এছাড়া যেখানে আইন সুস্পষ্ট নয় সেখানে বিচারকগণের ব্যাখ্যা ও বিশ্লেষণের দ্বারাই বিবাদের বিচার করা হয়। এভাবে বিচারকগণ নতুন আইন সৃষ্টি করেন। সুতরাং এসব দিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিচারকের রায়টি তার ক্ষমতার অন্তর্ভুক্ত। আলোচনার পরিশেষে বলা যায়, বিচারকরা সর্বদা জনগণের ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিত করতে বিবেকপ্রসূত সিদ্ধান্ত গ্রহণেও ক্ষমতা রাখেন। সেটি উদ্দীপকে বিচারকের রায়ের সাথে সম্পর্কযুক্ত।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।