প্রজাতন্ত্রের কর্মকর্তাদের কাজের গাফেলতি তদারকীকরণ বিভাগ কে চিহ্নিত করে শাসন বিভাগের ওপর এর নিয়ন্ত্রণের বিষয়টি আলোচনা কর।
উত্তর: প্রজাতন্ত্রের কর্মকর্তাদের কাজের গাফিলতি তদারকীকরণ বিভাগটি হলো আইন বিভাগ। আইন বিভাগ শাসন বিভাগের কাজের জবাবদিহিতা চেয়ে এর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সংসদীয় সরকার গড়ে ওঠে আইন বিভাগ ও শাসন বিভাগের একত্রি করনের ভিত্তিতে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে। সংসদীয় গণতন্ত্রে আইনসভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে বলে শাসন বিভাগের সদস্যরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে। মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার ও সদস্য। মন্ত্রীগণ ব্যক্তিগত ও যৌথভাবে আইনসভার নিকট জবাবদিহি করেন। মন্ত্রিসভা যতক্ষণ আইনসভার আস্থাভাজন থাকবে ততক্ষণ শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবে। আইন সভার অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা কে পদত্যাগ করতে হয়। ফলে ক্ষমতা হারাবার ভয়ে সরকার স্বৈরাচারী আচরণ থেকে বিরত থাকার চেষ্টা করে। উদ্দীপকে কালামের আলোচনায় শাসন বিভাগের ওপর আইন সভার নিয়ন্ত্রণের বিষয়টি প্রকাশ পেয়েছে। পাঠ্যবইয়েও তেমনি আমি দেখতে পাই, আইন সভার সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক ও আলোচনা, নিন্দা প্রস্তাব আনায়ন, মুলতবি প্রস্তাব আনায়োন ও অনাস্থা প্রস্তাব পাস করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার রাষ্ট্রপতি আইনসভার সদস্য না হলেও আইন প্রণয়নের দ্বারা আইনসভা সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
প্রজাতন্ত্রের কর্মকর্তাদের কাজের গাফেলতি তদারকীকরণ বিভাগ কে চিহ্নিত…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর