উদ্দীপকে উল্লিখিত সঞ্জয় ও মাহাদী-এর রাষ্ট্রের সরকার কাঠামোর মধ্যে অমিল এর কারণ গুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সঞ্জয় এর রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার এবং মাহাদীর রাষ্ট্রের কেন্দ্রিক সরকার কাঠামো বিদ্যমান। ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সরকার দুই প্রকার। এর একটি হলো এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। অন্যটি হলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন বিষয়টি এই দুই ধরনের সরকারব্যবস্থার মধ্যে মূল পার্থক্যের বিষয়। উদ্দীপকে বর্ণিত এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে পার্থক্যে পরিলক্ষিত হয়। শাসন কার্যের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় সংস্থা ও আঞ্চলিক সংস্থা সমূহের কাজে অর্পণ করে। তবে স্থানীয় শাসন তাদের কাজের জন্য কেন নিকট দায়বদ্ধ থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় সরকারের সংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় এবং উভয় স্বাধীন ও স্বতন্ত্র থাকে। উল্লেখিত যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসনব্যবস্থার মধ্যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় অভিন্ন আইনের দ্বারা অখন্ডনীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসন কার্যে দৃঢ়তা প্রকাশ পায়। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা দুটি সরকারের মধ্যে ক্ষমতার ভাগাভাগি ও আলাদা নীতির কারণে শাসনব্যবস্থা দুর্বল প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে থাকে। অন্যদিকে ক্ষমতার বিভাজন নীতির কারণে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা জাতীয় ঐক্য ও অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতা থাকে। একে সরকার যেহেতু একক সিদ্ধান্তে পরিচালিত হয় সেহেতু এ সরকারের সিদ্ধান্ত দ্রুত সময়োপযোগী ও বাস্তবসম্মত হয়। অধিকিন্তু এককেন্দ্রিক সরকার কম ব্যয়বহুল ও জরুরি অবস্থায় সহায়ক। আলোচনা থেকে বলা যায়, সঞ্জয় ও মাহদীর দেশের সংসদীয় সরকারের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এদিক দিয়ে এ দুটি একই কিন্তু কেন্দ্র ও প্রদেশের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার ভাগাভাগির বিষয়টি মধ্যে পার্থক্যর মূল কারণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সঞ্জয় ও মাহাদী-এর রাষ্ট্রের সরকার কাঠামোর মধ্যে …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর