উদ্দীপকে 'ক' -এর দেশে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক'- এর দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। গণতন্ত্র হলো জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস। এ ধরনের সরকার ব্যবস্থায় জনগণ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে যারা সরকার গঠন করে। এভাবে গঠিত সরকার তাদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধা। অর্থাৎ একটি গণতান্ত্রিক সরকার সর্বদা জনমতের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। জনগণের প্রতিনিধিত্ব করে বলে গণতন্ত্র সরকার ব্যবস্থাকে প্রতিনিধিত্বমূলক সরকার বলা হয়। উদ্দীপকের 'ক' এর রাষ্ট্রের সরকার প্রধান জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের নিকট তার দায়িত্বের জন্য জবাবদিহি করতে বাধ্য। আমরা জানি,একমাত্র গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সরকার প্রধান তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহিতা করে। এদিক দিয়ে বলা যায় 'ক' এর রাষ্ট্র সরকার ব্যবস্থাটি হলো গণতান্ত্রিক সরকারব্যবস্থা। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও কল্যাণকে আমি শাসন ব্যবস্থা হলো গণতন্ত্র। কারণ এটি একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা। শাসক তাদের সকল প্রকার দায়িত্ব ও কাজের জন্য জনগণের নিকট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্বশীল থাকেন। যে কারণে সরকারের দায়িত্বশীল প্রত্যেককে তার কাজের জন্য জনগণের প্রতিনিধি সবাই জবাবদিহি করতে হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' -এর দেশে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর