উদ্দীপকে গনি মিঞা কোন আদালতের শরণাপন্ন হন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গনি মিঞা যে আদালতে শরণাপন্ন হন সেটি হলো জেলা জজ আদালত। রাষ্ট্রের নাগরিকদের নানাবিদ সমস্যা সমাধান ও মৌলিক অধিকার সংরক্ষণের ব্যাপারে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিচার বিভাগ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিচারকার্য সম্পাদনের পাশাপাশি রাষ্ট্রের নাগরিকদের বিচারিক সমস্যার সমাধানের পাশাপাশি নানাবিধ কার্যাবলী সম্পাদন করে। জেলা পর্যায়ে নাগরিকদের দেওয়ানি অর্থাৎ জমিজমা সংক্রান্ত মামলা যখন নাগরিকরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করতে না পারে তখন সে সমস্যা সমাধানের জন্য নাগরিকরা বিচার বিভাগের জেলা ভিত্তিক আদালত জেলা জজ আদালতের শরণাপন্ন হয়। দেওয়ানী আদালত হিসেবে সম্পত্তি মামলা নিষ্পত্তির জন্য জেলা সর্বোচ্চ আদালত হল জেলা জজ আদালত। এই আদালতের প্রধান এবং তাকে সাহায্য করার জন্য সাব জজ ও অতিরিক্ত জজগণ থাকেন। জেলা জজ আদালত সাধারণত সম্পত্তির সংক্রান্ত মামলাগুলোর পরিচালনা করেন এবং নিষ্পত্তি বিধান জারি করেন। উদ্দীপকে গনি মিঞা প্রতিবেশীর সাথে জমিজমা সংক্রান্ত বিবাদের জড়িয়ে প্রথম গ্রাম্য আদালতের অভিযোগ করে। সেখানে এর সমাধান না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। তিনি যেহেতু স্থানীয় আদালত থেকে সমস্যা সমাধান পাননি সেক্ষেত্রে তাকে তার জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য জেলা জজ আদালতে যেতে হয় এবং সেখানেই তিনি তার কাঙ্খিত ন্যায় বিচার লাভ করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে গনি মিঞা কোন আদালতের শরণাপন্ন হন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর