উক্ত সরকার পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সর্বোত্তম -মতামত দাও।
উত্তর: সংসদীয় সরকার পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সর্বোত্তম -মন্তব্যটি যথার্থ । সংসদীয় কিংবা মন্ত্রী পরিষদ শাসিত সরকার হলো সেই সরকার যাতে শাসন বিভাগ আইন পরিষদের নিকট তার সকল কাজের জন্য দায়ী থাকে। আন পরিষদের কোন আত্তা সূচক প্রস্তাব গৃহীত হলে মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক হয়। এজন্যই সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকারকে দায়িত্বশীল সরকার বলা হয়। শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এ ব্যবস্থা শাসন বিভাগ আইন পরিষদের নিকট সকল কাজের জন্য দায়ী থাকে। শুধু তাই নয়, এ শাসন ব্যবস্থার শাসন ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকে। আর মন্ত্রিপরিষদের প্রতিটি সদস্য প্রত্যক্ষভাবে জনগণ দ্বারা নির্বাচিত আইন পরিষদের সদস্যদের মধ্যে হতে মনোনীত হন। অর্থাৎ এটি প্রতিনিধি মূলক শাসনব্যবস্থার উৎকৃষ্ট প্রমাণ। জনগণের চূড়ান্ত সার্বভৌমত্বকে এ ব্যবস্থার স্বীকার করে নাই। জনগণ এ ব্যবস্থার মূল ভিত্তি। এ ব্যবস্থায় জনগণ সরকার গঠন করে এবং পরিচালনা করে। এ ব্যবস্থায় বিরোধী দল জনমত প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের 'X [গণিত] এর দেশে সরকারের পদ্ধতি তথা সংসদীয় সরকার পদ্ধতি অন্য সব সকল সরকার পদ্ধতির চেয়ে বেশি গণতান্ত্রিক ও বেশি জনকল্যাণকামী। এ কারণে আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সর্বোত্তম সরকার ব্যবস্থা হলো সংসদীয় সরকার ব্যবস্থা।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত সরকার পদ্ধতি আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সর্বোত্তম -মতাম…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর