উক্ত বিভাগের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে -উক্তিটির যথার্থতা প্রমাণ কর।
উত্তর: উক্ত বিভাগের তথা আইন বিভাগের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে -উক্তিটি যথার্থ। আইনসভা নানাভাবে প্রশাসনব্যবস্থায় প্রভাব বিস্তার করে । কিন্তু আধুনিক কালে আইন সবার ক্ষমতার দিন দিন হ্রাস পাচ্ছে ও শাসন বিভাগের ক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আধুনিক কালে আইনসভার সদস্যদের সদস্য পদ লাভে কোন বিশেষ শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই বলে আইনসভার সদস্যদের বিশেষ জ্ঞানের অভাবে তারা শাসন বিভাগের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যার ফলে আইন সবার ক্ষমতা হ্রাস পায়। আধুনিক কল্যাণরাষ্ট্রের উদ্ভবের ফলে আইনসভার কাজ পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু আইনসভার পক্ষে সকল বিষয়ে আইন প্রণয়ন করা সম্ভব হচ্ছে না। তাই কিছু কিছু আইন প্রণয়ন সংক্রান্ত বিষয় সহ অন্যান্য বিষয় শাসন বিভাগের উপর ন্যস্ত করা হয়েছে। তাছাড়া শাসন বিভাগ নীতি নির্ধারণ করে তা বাস্তবায়ন করে ফলে জনগণ আইনসভা হতে শাসন বিভাগের প্রতি অধিক আস্থাশীল হয়ে উঠেছে। আইন বিভাগ জরুরি অবস্থায় অনুপযোগী। তাছাড়া দলীয় ব্যবস্থা উদ্ভব ও দলীয় কঠোর শৃঙ্খলার জন্য আইনসভার ক্ষমতার হ্রাস পাচ্ছে। বর্তমানে বিভিন্ন চাপসৃষ্টিকারী গোষ্ঠীর জনগণের স্বার্থ ও সমস্যা সরকারের নিকট পেশ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণে বাধ্য করে।এভাবে একদিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রাধান্য বৃদ্ধি পায় অন্যদিকে, এন্ড সবার ক্ষমতা হ্রাস পায়। তাছাড়া বিচার বিভাগীয় পর্যালোচনা এবং এর সাথে শাসন বিভাগের সঠিক নিয়ন্ত্রণের অভাবে আইন সবার ক্ষমতা হ্রাস পাচ্ছে। সুতরাং উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে আমি মনে করি, আইন বিভাগের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত বিভাগের ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে -উক্তিটির যথার্থতা প্রমাণ কর।
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর