প্রফেসর আনোয়ারের পরিবারের কাজের ধরন কোন ধরনের সরকারের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: প্রফেসর আনোয়ারের পরিবারের কাজের ধরন গণতান্ত্রিক সরকারের সাথে সাদৃশ্যপূর্ণ। গণতন্ত্র হলো জনগণের মতের ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থার জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। বস্তুত তো এটি একটি ধাতুশীল শাসন ব্যবস্থা। এ ধরনের শাসন ব্যবস্থায় সকলের মতামতের প্রাধান্য স্বীকৃত হয়। এজন্যই আব্রাহাম লিংকন বলেছিলেন, গণতন্ত্র হলো জনগণের কল্যাণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত ও জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। উদ্দীপকে প্রফেসর আনোয়ারের পরিবারটিতে সকলের মতামতের ভীতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। সকলের মতামতের ভীতিতে তৈরি কৃত নিয়ম কানুন পরিবারের সবাই মেনে চলে। কোন বিষয়ে মতবিরোধী দেখা দিলে আলাপ আলোচনার মাধ্যমে অথবা সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। এরূপ বণনার মধ্য দিয়ে মূলত গণতান্ত্রিক সরকার ব্যবস্থার প্রতিচ্ছবি ভেসে ওঠে। কারণ গণতান্ত্রিক সরকার জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত। এ সরকারের জনগণের মতামত অনুযায়ী সরকার পরিচালিত না হলেও সেই সরকার বেশিদিন টিকতে পারে না। এর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা। সর্বোপরি এখানে জনগণের সার্বভৌমত্ব স্বীকৃত। এ কারণে সারাবিশ্বে গণতন্ত্র সর্বাধিক জনপ্রিয় একটি শাসন ব্যবস্থা।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
প্রফেসর আনোয়ারের পরিবারের কাজের ধরন কোন ধরনের সরকারের সাথে সাদৃশ্য…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর