তোমার মতে মি. X ও মি. Y - এর রাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে কোনটি উত্তম? মূল্যায়ন কর।
উত্তর: মি. X এর রাষ্ট্রে এককেন্দ্রিক সরকার এবং মি. Y এর রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার বিদ্যমান। আমি। এর রাষ্ট্রব্যবস্থা অর্থাৎ এককেন্দ্রিক সরকার ব্যবস্থাকে উত্তম মনে করি। ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে সরকার কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো এককেন্দ্রিক সরকার এবং অন্যটি হলো যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থা কে বোঝায় যেখানে শাসন ক্ষমতা একক অখন্ড ও অবিভাজ্য থেকে একটি কেন্দ্র সরকার কর্তৃক পরিচালিত হয়। শাসনকার্যের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় সংস্থা ও আঞ্চলিক সংস্থার সমূহের কাজে অর্পণ করে। তবে স্থানীয় শাসকগণ তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট দায়বদ্ধ থাকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয় এবং উভয় স্বাধীন ও স্বতন্ত্র থাকে। উল্লেখিত যুক্তরাষ্ট্রীয় ও একাকেন্দ্রিক শাসন ব্যবস্থার মধ্যে 1কেন্দ্রিক শাসন ব্যবস্থা অবিভিন্ন আইনের দ্বারা অখন্ডনীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসনকার্যের দৃঢ়তা প্রকাশ পায়।। পক্ষান্তরে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি ও আলাদা নীতির কারণে শাসনব্যবস্থা দুর্বল প্রকৃতি হয়ে থাকে। এছাড়া এককেন্দ্রিক সরকার ব্যবস্থা জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় থাকে। অন্যদিকে ক্ষমতার বিভাজন নীতির কারণে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার জাতীয় ঐক্য ও অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতা থাকে। কেন্দ্রিক সরকার যেহেতু একক সিদ্ধান্তে পরিচালিত হয়, সেহেতু এ সরকারের সিদ্ধান্ত দ্রুত, সময়োপযোগী ও বাস্তবসম্মত হয়। অধিকন্তুু এককেন্দ্রিক সরকার কম ব্যয়বহুল ও জরুরি অবস্থায় সহায়ক। আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ক্ষমতার অখন্ডতা এবং সর্বদা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যুক্তরাষ্ট্রীয় সরকারের তুলনায় এককেন্দ্রিক সরকার ব্যবস্থাকে আমি উত্তম বলে মনে করি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তোমার মতে মি. X ও মি. Y - এর রাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে কোনটি …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর