তুমি কি মনে কর ছকের C চিহ্নিত বিভাগটি B চিহ্নিত বিভাগ থেকে পৃথক করা উচিত? বিশ্লেষণ পূর্বক মতামত দাও।
উত্তর: উদ্দীপকের C চিহ্নিত বিভাগটি হলো বিচারবিভাগ এবং B চিহ্নিত বিভাগটি হলো শাসন বিভাগ। আমি মনে করি বিচার বিভাগ থেকে শাসন বিভাগ পৃথক করা উচিত। নাগরিকের মৌলিক অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগকে স্বাধীনতা বলতে বোঝায় শাসন বিভাগ ও আইন বিভাগের নিয়ন্ত্রণ ও প্রভাব থেকে মুক্ত থেকে স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনায় বিচারকদের স্বাধীনতা দেওয়া। বর্তমান সময় যেহেতু শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেহেতু এ বিভাগ দ্বারা বিচার বিভাগের কার্যাবলী প্রভাবিত হতে পারে। তাই সুষ্ঠু বিচারকার্যের স্বার্থে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা আবশ্যক। উদ্দীপকের B চিহ্নিত বিভাগ টি আইন প্রয়োগ ও বাস্তবায়ন করে এবং C বিভাগ সংবিধানের ব্যাখ্যা প্রদান ও নাগরিক অধিকার সংরক্ষণ করে। এই দুটি বিভাগের কার্যাবলী যথাক্রমে শাসন বিভাগ ও বিচার বিভাগকে নির্দেশ করে। এ দুটি বিভাগই সরকারের অংশ। এর মধ্যে শাসন বিভাগ দ্বারা সরকার পরিচালিত হয়। আধুনিক কালে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা প্রতিরোধ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে। সব ধরনের সরকারের ক্ষেত্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির প্রবণতা দেখা যায়। সে কারণে তারা প্রশাসন যন্ত্র কে ব্যবহার করে রাষ্ট্রের জন্য দুটি বিভাগের বিশেষ করে বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে থাকে। ফলে সুষ্ঠ বিচার কার্য বাধাগ্রস্ত হয়। উপরন্তু আইন ও শাসন বিভাগের বিপুল ক্ষমতার মুখে বিচার বিভাগ যদি দুর্বল ও মুখাপেক্ষী হয় তবে জনগণের অধিকার নিশ্চিত হতে পারে না। ব্যক্তির অধিকার ও স্বাধীনতাকে অর্থবহ করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজন হলো বিচার বিভাগের স্বাধীনতা। আর সেই কাজটির জন্য সর্বাগ্নে শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর ছকের C চিহ্নিত বিভাগটি B চিহ্নিত বিভাগ থেকে পৃথক করা…
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর