উদ্দীপকের জনাব 'ঞ' এর সাথে সংশ্লিষ্ট বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব 'ঞ' এর বিভাগটি হল বিচার বিভাগ। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার বিভিন্ন উপায় রয়েছে। সরকার তিনটি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। জনগণের মৌলিক অধিকার রক্ষা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, আয়নের শাসন নিশ্চিত করা প্রভৃতি ক্ষেত্রে বিচার বিভাগ ভূমিকা পালন করে থাকে। তবে এর জন্য প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। আর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রয়োজন নানা মুখে কার্যকরী পদক্ষেপ গ্রহণ। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় সমূহের নিচে আলোচনা করা হলো- ১. বিচারকদের নিয়োগ পদ্ধতির উপর বিচার বিভাগের স্বাধীনতা অনেকাংশে নির্ভরশীল। যদি নিরপেক্ষভাবে সৎ, নির্ভীক, যোগ্য ব্যক্তিকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে ওই বিচারক সকল প্রকার চাপ, দলাদলি ও প্রভাব খাটিয়ে স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবে। এভাবে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যেতে পারে। ২. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচারকগণের চাকরির স্থায়িত্ব প্রয়োজন। চাকরি কালে স্থায়িত্ব নিশ্চিত থাকলে বিচারকগণ যেখানে চাপের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে পারবে। ৩. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচারকগণের স্বাধীনভাবে দায়িত্ব পালনের জন্য তাদের উঁচু মানের বেতন ভাতা দিতে হবে। এর মাধ্যমে তারা তাদের বিচার কার্যের সুচারুভাবে সম্পূর্ণ করতে পারবে। ৪. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করার জন্য বিচারকদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ৫. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য বিচার বিভাগের কর্তৃত্বের পরিধি সংবিধানের স্পষ্ট করে লিপিবদ্ধ করে সঙ্গে যারা স্বীকৃতি দিতে হবে। উপরের আলোচনা থেকে বলা যায়, এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব 'ঞ' এর সাথে সংশ্লিষ্ট বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর