আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: “আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগ তথা বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম” কথাটি যথার্থ। আইনের শাসন অর্থ হলো আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইনানুযায়ী শাসন করা । এ অনুযায়ী আইনের দৃষ্টিতে সকলে সমান এবং সকলের জন্য একই প্রকার আইন প্রযোজ্য। আইনের শাসনকে বলা যায় নাগরিক স্বাধীনতার রক্ষাকবচ। আইনের শাসন প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিচার বিভাগ। বিচার বিভাগ রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে বিচার কার্যক্রম পরিচালনা করে। রাষ্ট্রীয় আইনের বৈশিষ্ট্য হলো এটি সকল নাগরিকের জন্য সমভাবে প্রযোজ্য হয়। তাই “আইনের দৃষ্টিতে সকলে সমান” এই বিষয়টি বিচার বিভাগের কাজে বাস্তবরূপ লাভ করে। বিচারকার্য পরিচালনা করতে গিয়ে বিচারকরা অনেক সময় প্রচলিত আইনকে যথেষ্ঠ স্পষ্ট মনে করেন না । তাই তারা আইনের ব্যাখ্যার মাধ্যমে নতুন আইন সৃষ্টি করেন এবং আইনের শাসনকে সুনিশ্চিত করেন। বিচার বিভাগ নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ করে থাকে। কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি বিচার বিভাগের দ্বারস্থ হতে পারেন এবং রিট আবেদন করতে পারেন। কোনো নাগরিক যদি নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হন তবে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারেন। তাছাড়া বিচার বিভাগ সুয়োমোটো রুল জারি করে নাগরিকের অধিকার রক্ষায় ভূমিকা রাখে। বিচার বিভাগের এসব কাজ আইনের শাসন রক্ষায় অপরিহার্য ভূমিকা রাখে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, মূলত বিচার বিভাগের কাজের মধ্য দিয়েই কোনো রাষ্ট্রে আইনের শাসন সুনিশ্চিত হয়। তাই বলা যায়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আইনের শাসন প্রতিষ্ঠায় উক্ত বিভাগের ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর