শেয়ারFacebookWhatsApp

“Y” রাষ্ট্রের শাসন ব্যবস্থা অপেক্ষা 'X [গণিত] রাষ্ট্রের শাসন ব্যবস্থা উত্তম— আলোচনা করো।

উত্তর: উদ্দীপকে 'X [গণিত] ও 'Y [গণিত] সরকারের মধ্যে আমি 'X [গণিত] সরকারকে উত্তম বলে মনে করি। 'X [গণিত] সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। এ ধরনের সরকারব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। এতে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তাছাড়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা থাকায় কোনো ধরনের বিদ্রোহ বা বিপ্লবের প্রয়োজন হয় না। অন্যদিকে, 'Y [গণিত] সরকার হচ্ছে একনায়কতান্ত্রিক সরকার। এখানে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে। একটি মাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না । আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকারব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশিশক্তিতে বেশি বিশ্বাস করে। জনগণের ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই থাকে না। কিন্তু সরকার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, 'Y [গণিত] সরকারের চেয়ে 'X [গণিত] সরকার উত্তম।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

“Y” রাষ্ট্রের শাসন ব্যবস্থা অপেক্ষা 'X রাষ্ট্রের শাসন ব্যবস্থা উত্…

উদ্দীপক

'XX^{\prime} রাষ্ট্র 'YY^{\prime} রাষ্ট্র ১. বহুদলীয় ১. একদলীয় ২. আইনের শাসন ২. বল প্রয়োগ ৩. জনমতের প্রাধান্য ৩. প্রচার যন্ত্রের একচেটিয়া ব্যবহার

Dinajpur · 2019

উত্তর

যে সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাকে প্রজাতন্ত্র বলে।

উত্তর

আইনবিভাগ প্রণীত আইন অনুসারে সরকারের যে বিভাগ দেশ পরিচালনা করে তাকে শাসনবিভাগ বলে। আর এ বিভাগের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে এবং যথাসময়ে পালন করাই হলো শাসন বিভাগের দায়িত্বশীলতা। শাসন বিভাগ রাষ্ট্রের মস্তিষ্কস্বরূপ। এ বিভাগকে ঘিরেই সমগ্র শাসনতন্ত্র পরিচালিত হয়। তাই এ বিভাগের কাজ যেমন বেশি, দায়িত্বশীলতাও বেশি। শাসন বিভাগকে রাষ্ট্রের আইন সংক্রান্ত, বিচার সংক্রান্ত, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থসংক্রান্ত জনকল্যাণমূলক, সামরিক কার্যাবলিসহ নানা কাজ করতে হয়। এজন্য শাসন বিভাগে নিয়োজিত কর্তাব্যক্তিদের নির্ধারিত কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হয়। আর দায়িত্বশীল ব্যক্তিরাই তাদের কাজ সুষ্ঠুভাবে করতে পারেন। আর তাদের দায়িত্বশীলতার ওপর দেশ ও জাতির মঙ্গল নির্ভর করে।

উত্তর

উদ্দীপকের 'XX^{\prime} রাষ্ট্রে গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। গণতন্ত্র বলতে জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে গড়ে ওঠা শাসনব্যবস্থাকে বোঝায়। প্রতিনিধিত্বমূলক সরকার, সংখ্যাগরিষ্ঠের শাসন, জনমতের প্রাধান্য, বহুদলীয় ব্যবস্থা, আইনের শাসন, স্বাধীন প্রচারমাধ্যম, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য। উদ্দীপকেও গণতান্ত্রিক সরকারব্যবস্থার উপরোক্ত বৈশিষ্ট্য প্রকাশ করেছে। গণতন্ত্রকে সফল করতে হলে কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন- গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হলো গণতন্ত্রকামী জনগণ । গণতন্ত্রমনা জনগণ কেবল গণতন্ত্রকে কামনাই করবে না বরং তা ধরে রাখার জন্য সচেষ্ট থাকবে। দীর্ঘকাল গণতন্ত্রের চর্চা হলে গণতান্ত্রিক মূল্যবোধ কেবল রাষ্ট্র ব্যবস্থাকেই নয়, সমাজ ব্যবস্থাকেও গণতান্ত্রিক করে তোলে। আবার গণতন্ত্র রক্ষার জন্য জনগণকে হতে হবে সদাজাগ্রত, প্রজ্ঞাবান, বুদ্ধিদীপ্ত, নৈতিকবোধ, ন্যায়পরায়ণতা সম্পন্ন । এসব গুণ শিক্ষার মাধ্যমেই অর্জিত হয় । গণতন্ত্র সফল হওয়ার অন্যতম পূর্বশর্ত হলো শক্তিশালী ও সুযোগ্য নেতৃত্ব। গণতন্ত্রের প্রতি অঙ্গীকারাবদ্ধ সুদক্ষ নেতৃত্বই গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি দান ও গতিশীলতা আনয়নে সহায়ক। আবার লিখিত সংবিধান গণতন্ত্রকে সুরক্ষিত করার সহায়ক। সংবিধান লিখিত হলে শাসকশ্রেণী স্বেচ্ছাচারী হতে পারে না। আবার গণতন্ত্রের সাফল্যের অন্যতম পূর্বশর্ত হলো আইনের শাসনের উপস্থিতি। আইনের শাসন নাগরিকের অধিকার ও স্বাধীনতার রক্ষক এবং শাসকের স্বৈরশাসনের বিরুদ্ধে আত্মরক্ষার উপায়। এসব শর্তাবলি ছাড়াও সুসংহত রাজনৈতিক দল ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বাধীন বিচার ব্যবস্থা, সহনশীলতা ইত্যাদি গণতন্ত্রের সফলতার শর্তাবলি হিসেবে বিবেচিত।

উত্তর

উদ্দীপকে 'XX^{\prime} ও 'YY^{\prime} সরকারের মধ্যে আমি 'XX^{\prime} সরকারকে উত্তম বলে মনে করি। 'XX^{\prime} সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার। এ ধরনের সরকারব্যবস্থায় জনগণের শাসন প্রতিষ্ঠিত, একাধিক দলের উপস্থিতি রয়েছে, প্রচার মাধ্যমগুলো মুক্ত ও স্বাধীন। আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী এখানে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে সরকার নির্বাচন করে। জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হয়। সরকারকে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হয়। আবার জনগণের আস্থা বা সমর্থন হারালে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায়। এতে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। তাছাড়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তনের ব্যবস্থা থাকায় কোনো ধরনের বিদ্রোহ বা বিপ্লবের প্রয়োজন হয় না। অন্যদিকে, 'YY^{\prime} সরকার হচ্ছে একনায়কতান্ত্রিক সরকার। এখানে সকল ক্ষমতা একজন ব্যক্তির হাতে কুক্ষিগত থাকে। একটি মাত্র রাজনৈতিক দলের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রচার মাধ্যমগুলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত থাকে। ফলে জনগণের বাকস্বাধীনতা থাকে না । আইনসভার প্রকৃতি অনেকটা প্রহসনমূলক হয়ে থাকে। এ ধরনের সরকারব্যবস্থায় শাসক যুক্তি অপেক্ষা পেশিশক্তিতে বেশি বিশ্বাস করে। জনগণের ব্যক্তিস্বাধীনতা বলতে কিছুই থাকে না। কিন্তু সরকার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, 'YY^{\prime} সরকারের চেয়ে 'XX^{\prime} সরকার উত্তম।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।