শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত মি. 'A [গণিত] এর আচরণ কোন শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. 'A [গণিত] এর আচরণ সংসদীয় শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার কাছে দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদশাসিত বা সংসদীয় সরকার বলে। এ সরকারব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক অর্থাৎ অলঙ্কারিক রাষ্ট্রপ্রধান থাকেন। সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা থাকে সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্যান্য সব কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করেন । জাতীয় নির্বাচনে আইনসভার সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে। সে দলের আস্থাভাজন ব্যক্তি হন প্রধানমন্ত্রী। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্য থেকে মন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বণ্টন করেন। এ মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবে, ততক্ষণ শাসনক্ষমতা পরিচালনা করতে পারবে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা তথা সরকার পদত্যাগ করবে। মন্ত্রিসভার সদস্যরা তাদের কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করেন। উদ্দীপকে দেখা যায়, মি. A একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনি তার সহকর্মীদের পরামর্শক্রমে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি তার সকল কাজে প্রতিষ্ঠানের সদস্যদের নিকট জবাবদিহি করেন। এ বৈশিষ্ট্যটি সংসদীয় শাসনব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। অতএব বলা যায়, মি. 'A [গণিত] এর আচরণ সংসদীয় শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত মি. 'A এর আচরণ কোন শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূ…

উদ্দীপক

মি. 'AA^{\prime} একটি রাষ্ট্রের শাসন বিভাগের প্রধান। তিনি সহকর্মীদের সাথে পরামর্শ করে দেশ পরিচালনা করেন। তিনি তার কাজের জন্য আইনসভার সদস্যদের পাশাপাশি জনগণের নিকটও জবাবদিহি করেন। অন্যদিকে মি. 'BB^{\prime} অপর একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তিনি সিদ্ধান্ত গ্রহণে কারো সাথে পরামর্শ করেন না বরং তার মতামত অন্যদের ওপর চাপিয়ে দেন। এ রাষ্ট্রের আইনসভা মি. 'B এর আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে।

Rajshahi · 2019

উত্তর

সাধারণত যখন সংসদ অকার্যকর থাকে অথবা যখন সংসদের অধিবেশন বন্ধ থাকে তখন রাষ্ট্রের জরুরী প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের একক ক্ষমতাবলে যে আইন জারী করেন তাকে অধ্যাদেশ বলে।

উত্তর

জনমত গঠনের অন্যতম একটি মাধ্যম হলো সংবাদপত্র । সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ দেশ-বিদেশের যাবতীয় সংবাদ জানতে পারে। সংবাদপত্রের মাধ্যমে জনগণ তাদের বিভিন্ন দাবি-দাওয়া, অভাব-অভিযোগ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করে থাকে। সরকার ও বিরোধী দলের অভিমত সংবাদপত্র পাঠের মাধ্যমে জনগণ জানতে পারে। এছাড়াও সংবাদপত্রের গঠনমূলক আলোচনা, সমালোচনা, সম্পাদকীয় এবং ব্যঙ্গচিত্র জনমত গঠনে শক্তিশালী বাহন হিসেবে কাজ করে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মি. 'AA^{\prime} এর আচরণ সংসদীয় শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার কাছে দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদশাসিত বা সংসদীয় সরকার বলে। এ সরকারব্যবস্থায় একজন নিয়মতান্ত্রিক অর্থাৎ অলঙ্কারিক রাষ্ট্রপ্রধান থাকেন। সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা থাকে সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্যান্য সব কাজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করেন । জাতীয় নির্বাচনে আইনসভার সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল মন্ত্রিসভা গঠন করে। সে দলের আস্থাভাজন ব্যক্তি হন প্রধানমন্ত্রী। তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্য থেকে মন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বণ্টন করেন। এ মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবে, ততক্ষণ শাসনক্ষমতা পরিচালনা করতে পারবে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভা তথা সরকার পদত্যাগ করবে। মন্ত্রিসভার সদস্যরা তাদের কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করেন। উদ্দীপকে দেখা যায়, মি. A একটি প্রতিষ্ঠানের প্রধান। তিনি তার সহকর্মীদের পরামর্শক্রমে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি তার সকল কাজে প্রতিষ্ঠানের সদস্যদের নিকট জবাবদিহি করেন। এ বৈশিষ্ট্যটি সংসদীয় শাসনব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। অতএব বলা যায়, মি. 'AA^{\prime} এর আচরণ সংসদীয় শাসনব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

মি. 'AA^{\prime} ও মি. 'BB^{\prime} এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ সরকারব্যবস্থার মধ্যে আমি 'AA^{\prime} এর আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ সরকার ব্যবস্থাকে সমর্থন করি। উদ্দীপকে মি. 'AA^{\prime} এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ সরকার ব্যবস্থা হলো সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা। অন্যদিকে মি. 'BB^{\prime} এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ সরকার হলো একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা। এ দু'টির মধ্যে সংসদীয় সরকারব্যবস্থা বেশি সমর্থনযোগ্য। কেননা এ শাসনব্যবস্থার জনগণ প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকে । সংসদীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। অন্যদিকে একনায়কতন্ত্রে একনায়ক তার কার্যাবলির জন্য কারো কাছে দায়বদ্ধ থাকে না। ফলে এটি একটি দায়িত্বহীন শাসন ব্যবস্থায় পরিণত হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা জনমতভিত্তিক শাসনব্যবস্থা। অন্যদিকে, একনায়কতন্ত্রে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। এখানে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়। মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থা নমনীয় শাসনব্যবস্থা। এ শাসনব্যবস্থায় সরকারকে সহজেই পরিবর্তন করা যায়। কিন্তু একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থায় ক্ষমতার অতি কেন্দ্রীকরণ হয়ে থাকে। সরকারের সকল ক্ষমতা তারই হাতে কুক্ষিগত থাকে। যার কারণে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে না। ফলে সুশাসনও নিশ্চিত হয় না। উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, মি 'AA^{\prime} এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ সংসদীয় সরকার ব্যবস্থা, মি 'BB^{\prime} এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে উত্তম । আর তাই আমি মি 'AA^{\prime} এর আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থাকে সমর্থন করি
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।